বিপর্যয়ের কারণে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরব সাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘুর্ণিঝড়ের প্রভাব বাংলায় পড়বে না। তবে রাজ্যে বর্ষার বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে।
আবহাওয়াবিদরা জানিয়েছিলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হতে পারে। এবার জানা গেল 'বিপর্যয়' কোথায় আছড়ে পড়বে? ভারতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি না তা নিয়েও বিস্তারিত জানাল আবহাওয়া দফতর।