ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, মালদহ দক্ষিণ এই আসনটি থেকে কেবল জয় পেয়েছে কংগ্রেস। কিন্তু, বামেরা খাতা খুলতেই পারেনি। শুধু তাই নয়, বামেদের ৩০ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের জামানত জব্দ হয়েছে।
দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।
বিগত এক সপ্তাহে বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়েছেন বহরমপুরের পাঁচ বারের সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। কখনও মেজাজ হারিয়ে ধাক্কা দিয়েছেন বিক্ষোভকারীকে। আবার কখনও মারধরের অভিযোগ উঠেছে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে।
আর এদিন অধীরকে কেউ আগে থেকে না চিনলেই ধরতেই পারতেন না যে তিনি কংগ্রেস নেতা। কাস্তে-হাতুড়ি-তারার সাদা উত্তরীয় গলায় দিয়ে অধীরকে কোনও অংশেই 'কমরেড'-এর চেয়ে কম মনে হয়নি। বরং মনে হচ্ছিল তিনি যেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতা!
যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের হাত প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে সেভাবে ক্ষোভ প্রকাশ করেননি কর্মীরা এবং আগামীদিনেও তাঁরা এই দলের হয়েই কাজ করবেন বলে জানিয়েছেন।