Swastika Mukherjee: সহ অভিনেতারা চুপ, কেউ ফোন করেনি, হেনস্থাকাণ্ডে আক্ষেপের সুর অভিনেত্রীর গলায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের হেনস্থার অভিযোগে শোরগোল টলিপাড়ায়। তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণে মেল প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। তবে এই ঘটনায় সহ অভিনেতারা কোনও কথা বলেননি, এনিয়ে আক্ষেপ প্রকাশ করলেন স্বস্তিকা।

আরও পড়ুন: Cake receipe: মাইক্রোওভেনে ছাড়াই বানিয়ে নিন লোভনীয় কেক, মাত্র কয়েকটি উপাদানের ব্যবহারে

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “কেউ ফোন করেনি। ছবিতে যারা কাজ করেছেন তাঁদের কেউ খোঁজ নেয়নি। পরমব্রত, মমতা শঙ্কর, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় সকলেই ছবিতে কাজ করেছেন কিন্তু কারও কোনও জিজ্ঞাসাবাদ নেই।” তবে পরিচালক ফোন করে খোঁজ খবর নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। আক্ষেপ নিয়েই এই প্রসঙ্গে স্বস্তিকা আরও বলেন, “কোনও ইভেন্ট বা ফেস্টিভ্যাল হলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একত্রিত হয়। কিন্তু কারও কোনও সংকট হলে মাঠ ফাঁকা। কোনও লবিতে থাকলে সেই লবির লোক সরব হত।”

Shibpur swastika
ছবির সহ অভিনেতারা চুপ, হেনস্থাকাণ্ডে কি বললেন অভিনেত্রী?

ছবির সহ অভিনেতারা চুপ, হেনস্থাকাণ্ডে কি বললেন অভিনেত্রী?

050423052635 642d068b7f023swastika mukherjee

সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অভিযোগ করেন, ‘শিবপুর’ ছবির এক প্রযোজক মেল করে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি ইম্পা-কেও বিষয়টি জানিয়েছেন। অন্যদিকে, টলিপাড়ায় গুঞ্জন উঠছে শিবপুরের পরিচালক অরিন্দম ভট্টাচার্যের প্ররোচনায় এই অভিযোগ এনেছেন অভিনেত্রী। প্রযোজক আসলে নির্দোষ। তবে পরিচালক এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, “পুরোটাই মিথ্যে! নেতিবাচক প্রচারে বিশ্বাসী নই।”

ছবির সহ অভিনেতারা চুপ, হেনস্থাকাণ্ডে কি বললেন অভিনেত্রী?

অভিনেত্রী হুমকির মেল প্রকাশ্যে এনেছেন। তাঁকে কি ধরনের অশালীন ভাষায় হুমকি দেওয়া হয়েছে সেই তথ্য প্রকাশ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নগ্ন ছবি পর্ণসাইটে ভাইরাল করে দেওয়ার পাশাপাশি অন্য একটি মেলে অভিনেত্রীর ম্যানেজারের প্রতি আপত্তিকর ভাষা প্রয়োগ করা হয়। এই ঘটনায় স্বস্তিকার আশঙ্কা তাঁর মত একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর সঙ্গে এমন হলে বাকিদের সঙ্গে কি হয়?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত