রাত দু’টোর সময় মদ খেয়ে কিসের আন্দোলন? রাজ্যের মন্ত্রীর মন্তব্যে তোলপাড় বাংলা!

আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। ১৪ অগস্ট এবং ৯ সেপ্টেম্বর রাত দখলের ডাক দেন রাজ্যের নানান প্রান্তের মহিলারা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। ১৪ অগস্ট এবং ৯ সেপ্টেম্বর ঘোষিতভাবে রাত দখলের ডাক দেন রাজ্যের নানান প্রান্তের মহিলারা। এছাড়াও নিয়মিতভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। এবার সেই প্রতিবাদী মহিলাদের নিশানায় নিলেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী স্বপন দেবনাথ। বেলাগাম ভাষায় তিনি আক্রমণ করলেন। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে কালনায় নতুন বাসস্ট্যান্ডের উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানেই তিনি প্রতিবাদীদের নিয়ে সরব হলেন। বললেন, “আমার এলাকায় একটি হোটেল রয়েছে। সেখানে রাতে বসে মেয়েরা মদ খাচ্ছে। আর আমাদের পাহারা দিতে হচ্ছে। কিছু হলেই আমাদের ঘাড়ে দায় পড়ছে। কাল রাতেও আমি বেরিয়েছিলাম। দেখলাম রাত দু’টোর সময় এক জায়গায় দুটি ছেলে আর একটি মেয়ে দাঁড়িয়ে বিয়ার খাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দি।”

সঙ্গে মন্ত্রী আরও বলেন, “মা-বাবাকে ফোন করে জিজ্ঞাসা করা হল, রাত দু’টোর সময় আপনাদের মেয়ে কোন রাত জাগা আন্দোলনে গেছে? মোমবাতি জ্বালান, মিছিল করুন। কিন্তু মেয়ে কোথায় যাচ্ছে খোঁজ রাখুন বাবা-মা। আজ যারা প্রতিবাদ করছেন কাল তাঁরা বিদেশে ঘুরতে যাচ্ছেন।”

এখানেই না থেমে স্বপন বলেন, “পুজোয় মন নেই বলে সবচেয়ে প্রতিবাদী মুখ, পুজোয় স্ত্রীর জন্য কালনা শহরের বড় বড় দোকানগুলি থেকে দামি দামি শাড়ি কিনছেন, সবচেয়ে বেশি বাজার করছেন। আমি নিজে শাড়ির দোকানগুলির সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছি। আমি গাড়িতে যেমন উঠি, রাস্তাতেও হাঁটি। এ সব আমার নিজের চোখে দেখা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন