নজরবন্দি ব্যুরোঃ বিজেপি জিতলে তিনিই মুখ্যমন্ত্রী! রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। কিন্তু কেন? রাজ্যের নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। সাংসদ থাকা অবস্থায় তো বিধানসভায় প্রার্থী হতে অসুবিধা নেই! কিন্তু অসুবিধা যে আছে তা মনে করিয়ে সোমবার রাতে ট্যুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, ‘বাংলার নির্বাচনে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী। সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য শপথগ্রহণ করার ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। স্বপন শপথ নিয়েছিলেন ২০১৬-র এপ্রিলে। এখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বিজেপি-তে যোগ দেওয়ার জন্য এখনই তাঁর সদস্যপদ বাতিল করতে হবে’।
আরও পড়ুনঃ জাল নোটের রমরমায় স্থগিত ২০০০ টাকার নোট ছাপা, জানাল কেন্দ্র।
মহুয়া প্রমান দেন সোমবার পর্যন্ত স্বপন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। তোলপাড় পড়ে যায়, আর পরদিন অর্থাৎ আজ সকালেই নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেন স্বপন। রাজ্যসভায় তাঁর মেয়াদ ছিল ২০২২ সালের এপ্রিল পর্যন্ত। ইস্তফা দিয়ে স্বপন দাসগুপ্ত ট্যুইট করেন। ট্যুইটে তিনি লিখেছেন, ‘আমি রাজ্যসভা থেকে ইস্তফা দিলাম। উন্নততর বাংলা গড়ার জন্যে আমার লড়াই শুরু হল’। পাশাপাশি স্বপন জানিয়ে দেন তিনি আগামী কয়েকদিনের মধ্যেই হুগলীর তারকেশ্বর কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দেবেন।
বিজেপি জিতলে তিনিই মুখ্যমন্ত্রী! স্বপন দাশগুপ্তর অন্য একটি কথায় শুরু হয়েছে গুঞ্জন। রাজনৈতিক মহলে খবর লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয় এবং স্বপন দাশগুপ্ত কে প্রার্থী করা হয়েছে কারণ তাঁদের মধ্যে থেকেই কাউকে মুখ্যমন্ত্রী করা হবে বিজেপি ক্ষমতায় এলে। এই গুঞ্জন রয়েছে বিজেপির অন্দরমহলেও। স্বপন দাশগুপ্ত স্বীকার করে নেন এই খবর। ইঙ্গিত দেন এদের সবার সাথেই তাঁর নিবিড় সম্পর্ক তাই তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে!!
যদিও বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর কথা জিজ্ঞাসা করায় গড়কড়ি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার মতো মুখের অভাব নেই BJP’র। প্রশ্ন উঠছে আবার তবে কি প্ল্যান-B মিঠুনের পর প্ল্যান-Cও বেছে রেখেছে বিজেপি? খবর ছিল মোহন ভগবতই মধ্যস্ততা করেন মিঠুন এবং বিজেপির মধ্যে। মিঠুন শুরুতে ভোটে লড়তে না চাইলেও অবশেষে সিদ্ধান্ত হয় তিনি ভোটে লড়বেন কলকাতার একটি কেন্দ্র থেকে।
অন্যদিকে শুরু থেকেই অমিত শাহ ঘোষণা করেছিলেন, অন্যকেউ নন ; বাংলার ভূমিপুত্রই বিজেপির মুখ হতে চলেছে। তবে সে কে তা স্পষ্ট করেনি বিজেপি। ভূমিপুত্র হিসেবে প্রথমে নাম উঠেছিল সৌরভ গঙ্গপাধ্যায়ের, সৌরভ রাজি না হওয়ায় প্ল্যান বি হিসেবে উঠে আসছিলো মিঠুনের নাম।



