জাল নোটের রমরমায় স্থগিত ২০০০ টাকার নোট ছাপা, জানাল কেন্দ্র।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জাল নোটের রমরমায় স্থগিত ২০০০ টাকার নোট ছাপা, জানাল কেন্দ্র। নোটবন্দির সময় গোটা দেশ জুড়ে পুরনো পাঁচশো ও হাজার টাকার নোট তোলার পর বাজারে আনা হয় নতুন ৫০০ টাকার নোট। তবে জনগণের লেনদেন আরও সহজ করতে আরবিআইয়ের পরামর্শে ১০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকার নোট নিয়ে আসে কেন্দ্র।

আরও পড়ুনঃ পরিবর্তনের পক্ষে ভোট দিতে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আনছে বিজেপি।

নতুন নোট বাজারে ছাড়ার সময় এমনও জানানো হয় নতুন নোট জাল করা একপ্রকার অসম্ভব। তবে কেন্দ্রের সেই দাবীর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোন মিল পাওয়া যাচ্ছে না। বরং দেখা যাচ্ছে উল্টো ছবি। জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার। গত ২ বছরে ছাপা হয়নি ২০০০ টাকার নোট। আর আজ লিখিতভাবে কেন্দ্র জানায় আপাতত ছাপানো বন্ধ থাকছে ২০০০ টাকার নোট।

আজ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর লিখিতভাবে জানান “গত ২ বছরে ছাপা হয়নি ২০০০ টাকার নোট। ৩০ শে মার্চ ২০১৮ সাল পর্যন্ত ২,৩৬২ মিলিয়ন ২০০০ টাকার নোট ছাপা হয়েছিল। ২৬ জানুয়ারি পর্যন্ত পাওয়া হিসেবে বাজারে ঘুরছে ২৪৯৯ মিলিয়ন সংখ্যক ২০০০ টাকার নোট।” এছাড়া নোট ছাপা ও বাজারে কত টাকারর নোট রয়েছে এই সমস্তটার হিসেব দিয়েছেন অনুরাগ।]৩০ মার্ট ২০১৮ সাল পর্যন্ত ২,৩৬২ মিলিয়ন ২০০০ টাকার নোট ছাপা হয়েছিল। ২৬ জানুয়ারি পর্যন্ত পাওয়া হিসেবে বাজারে ঘুরছে ২৪৯৯ মিলিয়ন সংখ্যক ২০০০ টাকার নোট।

জাল নোটের রমরমায় স্থগিত ২০০০ টাকার নোট ছাপা, জানাল কেন্দ্র। জাল ঠেকানোর উদ্দেশ্যে যে নতুন নোট বাজারে এনেছিল কেন্দ্র সেই নোটেরই জাল ঠেকাতে রীতিমত হিমসিম খাচ্ছে কেন্দ্র। এখন দেখার জাল নোট কারবারি আটকানোর জন্য নতুন করে কি ব্যবস্থা নেয় কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর