নজরবন্দি ব্যুরোঃ মারন করোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে গত বছর থেকেই বদলে গিয়েছে সমস্ত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের পাঠদানের প্রক্রিয়া। মূলত অনলাইন ক্লাসের মাধ্যমেই চলে আসছে ছাত্র-ছাত্রীদের পাঠদান। পাশাপাশি শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই কমিয়ে দেওয়া হয়েছে সিলেবাসের পরিধি। তাই অনিচ্ছা স্বত্বেও সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে বহু গুরুত্বপূর্ণ বিষয়। যা নিয়ে এবার সরব হল অখিল ভারত বিদ্যার্থী পরিষদ।
আরও পড়ুনঃ চলতি মাসেই প্রতিবেশীদের কোভিড ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত
জানা গিয়েছে, আগামী ২০২২ সালের একাদশ বার্ষিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে কাট-ছাঁটের যে তালিকা বানানো হয়েছে সেখানে স্বামী বিবেকানন্দের প্রবন্ধ র পাশাপাশি নজরুল ইসলামের কবিতা সহ নীল দর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্র , সনেটের জাদুকর মাইকেল মধুসূদন দত্তের নাটক ও স্থান পেয়েছে। যা কিছুতেই মেনে নিতে পারছে না অখিল ভারত বিদ্যার্থী পরিসদের সদস্যরা।
তাদের দাবি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সম্পূর্ণরূপে স্বামী বিবেকানন্দের আদর্শের অনুগামী এক ছাত্রসংগঠন। সেই কারণে সিলেবাস থেকে স্বামী বিবেকানন্দের প্রবন্ধ বাদ দেওয়ার বিষয়টিকে কোনরকম ভাবেই মেনে নেবেনা অখিল ভারত। পাশাপাশ তারা বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার বাঙালির জাতিসত্বার ভ্রুণকে যেভাবে হত্যা করতে চলেছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদে রাস্তায় নামবে তারা।
উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম থেকে ছাঁটাই স্বামীজি ! সরব অখিল ভারত বিদ্যার্থী পরিষদ

এই নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নির্দ্বিধায় জানিয়েছেন, “সিলেবাস থেকে কিছু তো বাদ দিতে হবেই। কোনো বিষয় বাদ দেওয়ার পিছনে কোনো যুক্তি বা তাৎপর্য নেই ।” যা নিয়ে রীতিমত ক্ষোভ উগড়ে দিয়েছেন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সদস্যরা।




