নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে করোনার সংক্রমণের নিরিখে কিছুটা নিরাপদে স্থানে রয়েছে ভারত। একটা সময় বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হয়েছিল সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ভারতে আসতে চলেছে করোনার তৃতীয় ওয়েভ। কিন্তু বর্তমানে যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে করোনা সংক্রমণ এছাড়া ও টিকা প্রদানের দিক থেকেও প্রায় ১০০ কোটির দৌড় গড়ায় রয়েছে ভারত। তাই এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃশিব সেজে ভিডিও , ফের সমালোচনার মুখে মীর
চলতি বছরের সেপ্টেম্বরে এই ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে আবারও আগের মত বিদেশে কোভিড টিকা রফতানি শুরু করবে ভারত। সেইমত, গত বৃহস্পতিবার ই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে টিকা রফতানির অনুমতি পেয়েছে সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া এবং ভারত বায়োটেক। যারফলে চলতি মাসেই ১০ লক্ষ কোভ্যাক্সিনের টিকা ইরানে পাঠাতে চলেছে ভারত।
অপরদিকে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার তরফ থেকেও ১০ লাখ কোভিড টিকা পাঠানো হচ্ছে নেপাল, মায়ানমার ও বাংলাদেশের কাছে। একইসঙ্গে সেরাম সংস্থাকে প্রায় ৩ কোটি কোভিশিল্ড ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকা সংস্থার কাছেও পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। তাই ইতিমধ্যেই টিকা উৎপাদনের পরিমাণ বাড়ানোর দিকে জোর দিয়েছে সিরাম সংস্থা।
চলতি মাসেই প্রতিবেশীদের কোভিড ভ্যাকসিন দেবে ভারত

জানা গিয়েছে , এই মুহূর্তে প্রতি মাসে তারা ২০ কোটি করোনা টিকা উৎপাদন করতে সক্ষম এবং তাঁদের তরফ থেকে জানানো হয়েছে আগামী মাস থেকেই তারা ২২ কোটি ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম হবে। এবং চলতি বছরের শেষের দিকে বাকি ৬৬ কোটি টিকাও বিভিন্ন দেশে সরবরাহ করে দেবে। যা শুনে খুশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।




