নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেই জনপ্রিয় এক মোবাইল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে অনুগামীদের কে দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন জনপ্রিয় রেডিও সঞ্চালক তথা অভিনেতা মীর। যা নিয়ে রীতিমত কটাক্ষ করতে দেখা গিয়েছিল নেটিজেনদের একাংশ কে সেইসঙ্গে ধর্ম নিয়েও খোঁটা শুনতে হয় তাকে। তবে সেদিকে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের লক্ষেই অবিচল ছিলেন তিনি। সেইমত আজ শিব সেজে একটি ভিডিও বানান তিনি যেখানে ফের নেটিজেনদের নোংরা মন্তব্যের শিকার হন মীর।
আরও পড়ুনঃমনে হচ্ছে এটা খুনের ঘটনাই, লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে যোগী সরকার!
এই ভিডিওর মূল বিষয়বস্তু ছিল মা দুর্গা মর্ত্যে আসার আগে শিব কী করবেন ? সেই নিয়েই একটি ভিডিও আপলোড করেন এই অভিনেতা তথা সঞ্চালক। যেখানে নিতান্ত মজার ছলেই এই ভিডিওটি তৈরি করেন তিনি, কিন্তু কিছুতেই সেটি মেনে নিতে পারছেনা নেটিজেনদের একাংশ। তাই এই সুযোগেই অনেকে ধর্ম নিয়ে ফের আক্রমণ করেন এই অভিনেতা কে ।
শিব সেজে ভিডিও, ফের সমালোচনার মুখে মীর, কিন্তু কেন ?





