নজরবন্দি ব্যুরোঃ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সৌন্দর্যের এক বাঁধাধরা নিয়ম করেছেন। আমাদের সমাজে সুন্দরের সংজ্ঞা হল ছিপছিপে গড়ন, ফর্সা গায়ের রঙ, লম্বা কালো ঘন চুল, টানা টানা চোখ, সুন্দর পাতলা ঠোট, ধারালো নাক। এর বাইরে কেউ বেড়িয়েছে মানেই সেই কুৎসিত! সমাজের এই তথাকথিত ধারনার বিরুদ্ধেই সোচ্চার হলেন তিন অভিনেত্রী। দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিন্হা, ও অরিজিতা মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ অশিক্ষিত নই, বিদ্রুপের জবাব দিলেন বিগ বস্ তারকা শেহনাজ!



দেবশ্রী গঙ্গোপাধ্যায় হলেন এখন কার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বড় দিদি। তিনিও অভিনয় জগতের সাথে যুক্ত। তিনি সম্প্রতি এক সাংবাদিক সভায় তাঁর পূর্ব অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন তাঁকে অভিনয় জগতে এক সিনিয়ারের থেকে হাতি তকমাও পেতে হয়েছিল। তাকেও এই সাক্ষাৎকারে তুলোধোনা করে দিয়েছেন অভিনেত্রী।



তিনি বলেন ‘‘এখন উনি যদি এই ভিডিয়ো দেখেন, তা হলে উনি দেখতে পাবেন উনি ওই জীবনটাই কাটাচ্ছেন। আমি কিন্তু নিজের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি।’’ তবে তাঁর নাম উল্লেখ করেননি তিনি। তিনি তাঁদের উদ্দেশ্যে আরও প্রশ্নের বান ছুড়ে দিয়েছেন ‘‘মোটা মানেই কি সে বেশি খাবার খায়? আর খেলেও আপনার খাবার তো খাচ্ছে না!’’ তবে কোন ভাবেই স্থূলতাকে তিনি প্রশয় দিচ্ছেনা এই কথাও তিনি স্পষ্ট করেন।
সাদা হাতি, মোটা মানেই কুৎসিত! আর খেলেও আপনার খাবার তো খাচ্ছে না!

বাচস্পতি ভাদুড়ি আর ফুল্লরা ভাদুড়ি দুই দম্প্রতির গল্প নিয়ে আসতে চলেছে ‘ফাটাফাটি’ ছবি। যেই চরিত্রে ঋতাভরী অভিনয় করেছেন। যার জন্য প্রায় ২৫ কিলো ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। ছবিটি অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালিত। যার ঝলক ইতিমধ্যেই দর্শক রা দেখেছেন। চলতি বছরের মে মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি।







