নজরবন্দি ব্যুরোঃ ‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শেহনাজ় গিল। গ্ল্যামার জগতে এই শো এর মাধ্যমেই হাতে খড়ি হয়। এর পর এই শো তে তাঁর দুষ্টু মিষ্টি কথা বার্তা এবং তাঁর আচরণে খুব তাড়াতাড়ি সবার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এরপর আসতে আসতে তাঁর সামাজিক মাধ্যমের মাধ্যমে লোক সমাজে আরও জনপ্রিয় হয়ে ওঠে ও প্রভাব বিস্তার করেন।
আরও পড়ুনঃ তীব্র গরমে মিলবে কি স্বস্তি! বঙ্গে নামবে বৃষ্টি? জানুন আবহাওয়া পূর্বাভাস!


ইতিমধ্যে একাধিক মিউজ়িক ভিডিয়োতে অভিনয় করেছেন তিনি। নিজেকে পুরোপুরি পালটে ফেলেছেন তিনি। নিজেকে আরও ভালো ভাবে গ্রুম করেছেন। নিজের ওজন ও কমিয়েছেন বেশ অনেকটা। কথা বার্তা তে বদল এনেছেন। এমনকি নিজের শো তে নিজে সঞ্ছালনা করেছেন। এমন অবশেষে সলমন খানের হাত ধরে বলিউডে পা রাখতেও চলেছেন তিনি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে তাঁর অভিষেক হতে চলেছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি ইদেই মুক্তি পেতে চলেছে। এই ছবির প্রচারেই ব্যাস্ত এখন সমস্থ কলাকুশলীরা। এমনই এক প্রচারে গিয়ে অস্বস্থিতে পড়েন শেহনাজ। সেখানে সব প্রশ্ন ইংরেজি থেকে হিন্দি তে তর্জমা করে দিচ্ছিলেন শেহনাজ এর কোন পরামর্শ ছাড়াই। এতেই নারাজ অভিনেত্রী। তিনি মজার চলে বলে ওঠে ‘‘ইংরেজি কিছুটা হলেও বুঝতে পারি আমি, এতটাও অশিক্ষিত নই।’’
অশিক্ষিত নই, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি ইদেই মুক্তি পেতে চলেছে

যদিও এই কথাটি মজার ছলে বলেছিলেন তিনি। তবুও তাঁর কথার মধ্যে প্রতিবাদের বিদ্রুপ স্পষ্ট ছিল। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগী রা খুব খুশি হয় তাঁর জবাবে। এর আগে অভিনেত্রী বহুবার স্বীকার করেছিলেন তিনি ইংরেজি তে কিছুটা কাঁচা কিন্তু তা তিনি পরোয়া করেন না বরং নিজের প্রতিভা এবং যোগ্যতার দাড়াই সবার মন জয় করে নিতে চান এমন তাই দাবী শেহনাজ় গিলের।









