তীব্র গরমে মিলবে কি স্বস্তি! বঙ্গে নামবে বৃষ্টি? জানুন আবহাওয়া পূর্বাভাস!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব‌্যুরো: বিগত কয়েক দিন ধরেই বঙ্গে তীব্র গরমে নাজেহাল অবস্থা! সকাল থেকেই হু হু করে বাড়ছে তাপমাত্রা! রোদের তাপ প্রখর। বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বেড়েই চলছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে আজ, শুক্রবার সকাল থেকেই বঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির দেখা মিলেছে! যদিও তাতে স্বস্তি মেলেনি!

আরও পড়ুন: Jammu Kashmir Attack: শ্রীনগরে জঙ্গি হামলার তদন্তে এনআইএ, বড়সড় হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা!

WhatsApp Image 2023 04 19 at 11.34.21 AM

কিন্তু আজ থেকে কি বঙ্গে নামবে বৃষ্টি? তীব্র গরমে স্বস্তি পাবে বঙ্গবাসী? তবে আজ থেকেই আবহাওয়াতে পরিবর্তিত আসবে বলেই জানিয়েছিল হওয়া অফিস। কতটা কমবে তাপমাত্রা? হবে কি আদৌ বৃষ্টি? জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

WhatsApp Image 2023 04 19 at 11.34.21 AM 1

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে তাপপ্রবাহের পাশাপাশি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। কারণ, এই মুহূর্তে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আর অন্যদিকে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম বাতাস। আর এই দুইয়ের ফলেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

তীব্র গরমে মিলবে কি স্বস্তি, আজ থেকে কি পরিবর্তন আসবে আবহাওয়াতে

WhatsApp Image 2023 04 19 at 11.34.22 AM
তীব্র গরমে মিলবে কি স্বস্তি, আজ থেকে কি পরিবর্তন আসবে আবহাওয়াতে

আজ, শুক্রবার, কলকাতায় মূলত আকাশ সকাল থেকে পরিষ্কার। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা একটু কমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে এই মধ্যে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গে। যার পরিমাণ এবার বাড়ল। উত্তরের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত