Suvendu Adhikari: কিমের মতো শাসন চালচ্ছেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংবাদমাধ্যমকে হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার হাঁসখালির ঘটনা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

আরও পড়ুনঃ Adhir Ranjan Chowdhury: মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদের ওকালতি করছেন, হাঁসখালিকাণ্ডে সরব অধীর চৌধুরী

তিনি বলেন, রামপুরহাটের বগটুইয়ে নৃশংস হত্যার ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেবিষয়ে বিচারব্যবস্থাকে হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজকে সংবিধানের আরও একটি স্তম্ভ সংবাদমাধ্যমকেও হুমকি দিচ্ছেন। কিছুদিন আগে বলেছিলেন, একটা ইঁদুর মরলেও আপনারা বলেন।

May be an image of 8 people and people standing

তাঁর সংযোজন আনিস খানের মৃত্যু যদি ইঁদুরের সঙ্গে তুলনা হয়। ঝালদার কাউন্সিলর তপন কান্দুর মৃত্যু যদি ইঁদুরের সঙ্গে তুলনা হয়। পানিহাটির নিজের দলের কাউন্সিলরের মৃত্যু যদি ইঁদুরের সঙ্গে তুলনা হয়। যদি বগটুইয়ে  মহিলা এবং শিশুদের মৃত্যু ইঁদুরের সঙ্গে তুলনা করা হয় তাহলে মনে করে নিতে হবে যে রাজ্যে নর্থ কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের মতো শাসন চলছে।

কিমের মতো শাসন চালচ্ছেন, সাংবাদিকদের কটাক্ষের পরেই সমালোচনা মুখ্যমন্ত্রীর 

কিমের মতো শাসন চালচ্ছেন, সাংবাদিকদের কটাক্ষের পরেই সমালোচনা মুখ্যমন্ত্রীর 
কিমের মতো শাসন চালচ্ছেন, সাংবাদিকদের কটাক্ষের পরেই সমালোচনা মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছেন, মঙ্গলবার হাঁসখালিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। বেশ কয়েকজন দলের বিধায়ক তাঁর সঙ্গে যাওয়ার কথা রয়েছে। বিজেপির পরিষদীয় দলের তরফে গোটা বিষয়টির ওপর নজর রাখছেন আশীষ বিশ্বাস এবং মুকুট্মণি অধিকারী। নিহতের পরিবারকে ঘণতার পর ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ তুলেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন