এবারের লোকসভায় বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। প্রথমে ৩৫, তারপর ৩০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে পদ্ম-শিবিরের ভাগ্যে জুটেছে ১২ আসন। গোটা দেশেই বিজেপির আসন কমেছে। শুধু তাই নয়, এবার সংখ্যাগরিষ্ঠতাই পায়নি তাঁরা। শরিকদের ওপর নির্ভর হয়ে সরকার গঠনের পথে নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যেতেই তিনি শপথ নেবেন। সেই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: মন্ত্রী হওয়ার দৌড়ে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী, মোদীর হাত শক্ত করবেন যারা
একুশের বিধানসভায় নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান শুভেন্দু অধিকারী। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা পদ পান তিনি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকলেও এবারের লোকসভায় শুভেন্দুর ওপরেই নির্ভরশীল হয়ে নির্বাচনে ঝাঁপিয়েছিল বিজেপি। যদিও সেই পরিকল্পনা সফলতা পায়নি। তবে, নিজের গড়ে তমলুক ও কাঁথি আসনে বিজেপি প্রার্থীদের জেতাতে সমর্থ হয়েছেন শুভেন্দু।

দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির এই হতশ্রী পারমরম্যান্স নিয়ে মুখ খুললেন। যদিও রাজ্যের বিরোধী দলনেতা এই আসন কম পাওয়াকে ‘ফেল’ করার সঙ্গে তুলনা করতে চাননা একেবারেই। বরং তাঁর মিতে, এবার বিজেপি অনেক নেশি ভোট পেয়েছে। ঠিক কী বলেছেন তিনি?
বাংলায় বিজেপির বিপর্যয়, দিল্লিতে দলের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক শুভেন্দু

শুভেন্দুর কথায়, “বাংলায় আমরা ১২টা আসন পেয়েছি বটে, কিন্তু প্রচুর ভোট পেয়েছে বিজেপি। ২ কোটি ৩৯ লক্ষ ভোট পেয়েছি আমরা। তৃণমূল তীব্র সাম্প্রদায়িক প্রচার করেছে। মুসলিম ভোটের মেরুকরণ করে এই ভোট জিতেছে।” সঙ্গে তিনি আরও বলেন, “কেন্দ্রে একটি স্থায়ী সরকার গঠিত হবে। ৩০০র বেশি সাংসদ মোদীজির সঙ্গে রয়েছেন। শক্তি, সক্ষম, স্থায়ী, তৎপর ও প্রগতিশীল সরকার গঠিত হবে। আজ একটা ঐতিহাসিক দিন।”



