শুভেন্দুকে নিয়ে জল্পনার মাঝেই বিজেপিকে ‘দোকান’ কটাক্ষ শিশিরের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুভেন্দুকে নিয়ে জল্পনার মাঝেই বিজেপিকে ‘দোকান’ কটাক্ষ শিশিরের! মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা অব্যহত। গুঞ্জনও চলছে রাজনৈতিক অন্দরে। তবে ছেলেকে নিয়ে রাজনৈতিক মহলে এই গুঞ্জনকে পাত্তা দিতে নারাজ শুভেন্দুর বাবা শিশির অধিকারী। সমস্ত দায়ই ছেড়ে দিয়েছেন, ছেলে শুভেন্দুর উপরে।

আরও পড়ুনঃ ‘দিদিকে বলে হয়নি কাজ, তাই আমরা পথে আজ!’ কালিঘাটে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।

নতুন কমিটি তৈরীর পরই শুভেন্দু প্রসঙ্গে শিশির বলেন, “মিটিং প্রতিদিনই হচ্ছে, প্রতিদিনই জনসংযোগ বাড়াচ্ছে। বসে থাকার কোনো অবস্থাই নেই।” তবে সভার প্রতীক কেথায়? সাংবাদিকদের প্রশ্নের এই উত্তরে শিশির বলেন, “প্রতীক আছে। প্রতীক না থাকলে, এখনও মন্ত্রী রয়েছেন কি করে? সভা করার অধিকার ওনারও আছে৷ আর তা তিনি একশো বার করবেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথাও বলেননি।”

শুভেন্দুকে নিয়ে জল্পনার মাঝেই ছেলেকে বিজেপিতে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গ নিয়ে তাঁর নিজ ভঙ্গিতেই কটাক্ষ করে তিনি বলেন,”নতুন দোকান খুললে অনেকেই ডাকাডাকি করে। কিন্তু আমি বলবো পরীক্ষা করে মাল নিতে হবে।” শুধুতাই নয় ছেলের জল্পনা নিয়ে তাঁর আত্মীয় তথা রামনগরের বিধায়ক অখিল গিরি প্রসঙ্গেও তাঁর সাফ কথা, “জল্পনা তো হতেই পারে। জল্পনা কেন হচ্ছে? তার উত্তর একমাত্র তাঁরাই দিতে পারবে। ওঁর কথার জবাব আমি দেবো না। কেন দেবো না সেইটাও বলবো না। ওঁর কথায় যত কম উত্তর দেওয়া যায় ততই ভালো।”

এদিন জেলা কমিটি প্রসঙ্গে তিনি বলেন, “চেষ্টা করা হচ্ছে সবাই মিলে কাজ করার। তাদের মধ্যে কয়েকজনের কিছু ক্ষোভ আছে জানি। সেসব মিটে যাবে। সকলকে তো এই কমিটিতে নেওয়া সম্ভব নয়। আমাদের জেলা পরিষদ সহ আরও অনেক কমিটিই আছে। সেইসব জায়গাতেও অনেককে নেওয়া হবে। কোনো ক্ষোভ থাকবে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত