‘দিদিকে বলে হয়নি কাজ, তাই আমরা পথে আজ!’ কালিঘাটে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘দিদিকে বলে হয়নি কাজ, তাই আমরা পথে আজ!’ ২০১৭ সালে পরীক্ষা হয়েছিল তারপর ওয়েটিং লিস্টে নাম! এখন ২০২০ মাঝে কেটে গেছে ৩টে বছর। বাড়ছে বয়েস, অন্ন সংস্থান বলতে দিন মজুরের কাজ আর টিউশন পড়ানো! ২০১৭ সাল থেকে ২০২০ এই তিন বছর ধরে সহস্রাধিক যুবক যুবতী গ্রুপ ডি পদে কাজ পাওয়ার জন্যে যখন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন তখন অভিযোগ উঠছে শূন্যপদ থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয়নি!

আরও পড়ুনঃ বেকার যুবক-যুবতিদের বাইক কিনতে সহজ শর্তে ঋণ দিচ্ছে রাজ্য সরকার।

‘দিদিকে বলে হয়নি কাজ, তাই আমরা পথে আজ!’ তাঁদের বক্তব্য, “আমরা এমন কি অন্যায় করেছি, যে এত বড়ো শাস্তি আমাদের কে দেওয়া হচ্ছে! আন্দোলন করতে গিয়ে পুলিশের চোখ রাঙ্গানি, লাঠি খাওয়া, হাজতবাস কোনটাই বাকি নেই। এমন কি Group D অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে আমাদের কে দেখে তাদের হাসাহাসি আরো অবাক করেছে। তাহলে আমাদের শেষ পরিনতি কি?” অন্য এক চাকরিপ্রার্থী জানালেন মানষিক অবসাদে ভুগতে শুরু করেছি কমবেশি আমরা সকলেই। তাই কিছু নতুন উদ্যোগ নিয়েছি যদি সরকারের দয়ার দৃষ্টি পড়ে আমাদের দিকে! কি সেই উদ্যোগ?

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে ডেপুটেশন দেন তাঁরা। পরে wbgdrb ওয়েটিং ক্যান্ডিডেটরা হাজরা-যতীন দাস পার্ক এ থালা হাতে চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও রাখেন নি। অভিযোগ, ১৯ লক্ষ পরিক্ষার্থী চাকরির পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে পাশ করানো হয়েছিল ১ শতাংশ অর্থাৎ মাত্র ১৯ হাজার। এই ১৯ হাজার পাশ করা চাকরিপ্রার্থীদের মধ্যে কয়েক হাজার এখনও নিয়োগপত্র হাতে পাননি। নিয়োগ করা হয় মাত্র ৫ হাজার ৪২২ জন!

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, একাধিকবার ‘দিদিকে বলো’ তে ফোন করেছেন তাঁরা। কিন্তু সেখান থেকে শুধু আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায়নি। সবসময় বলা হয়েছে অপেক্ষা করতে। তাঁদের প্রশ্ন, অপেক্ষা করতে হবে আর কতদিন? অভিযোগ, ২০১০ সালে নিয়োগের পর সরকার পরিবর্তন হয়। ৭ বছরের মাথায় পরীক্ষা হয় ২০১৭ সালে! সেখানেও যারা পাশ করেছে তাঁদের সবাইকে নিয়োগ না করে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে।

গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, তাঁরা এই নিয়ে অষ্টমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে দাবি জানিয়ে এলেন। তাঁদের আবেদন, “করজোড়ে আবেদন আমাদের বাঁচান মাননীয়া মুখ্যমন্ত্রী। মানসিক অবসাদে ভুগতে শুরু করেছি আমরা।” দেখুন কি বলছেন গ্রুপ ডি ওয়েটিং চাকরিপ্রার্থীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত