পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘাত বিজেপির, মিছিলের নেতৃত্বে টিটাগড়ে শুভেন্দু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপিতে যোগ দেওয়ার পর মঙ্গলবার বিকেলে টিটাগড়ে শুরু হল শুভেন্দু অধিকারীর মিছিল। শুভেন্দুর সঙ্গে মিছিলে রয়েছেন বাবুল সুপ্রিয় ও বিজেপি সাংসদ অর্জুন সিং ও মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। ইতিমধ্যেই মণীশ শুক্লা খুনের এলাকা থেকে মিছিল শুরু হয়ে খড়দাতে শেষ হবে।

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্য বিহারে শুরু তুমুল সংঘর্ষ, ঝাঁজ বাড়ছে কৃষক আন্দোলনের

এরপর সেখানে জনসভা করার কথা রয়েছে। নির্বাচনের ঠিক আগে ঘরে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হয় বিজেপির খড়দহ মন্ডল যুব সম্পাদক বুলেট রায়। তারপর থেকেই দফায় দফায় চলতে থাকে প্রতিবাদ বিক্ষোভ। বুলেট রায়কে গ্রেপ্তারের প্রতিবাদে দু’দফায় বিটি রোড অবরোধ করে বিজেপি সমর্থকেরা। প্রথম বার সুস্থ ভাবে পুলিশ সেই অবরোধ তুললেও, দ্বিতীয়বার গেলে বিজেপির দলীয় কর্মীরা হামলা চালায় পুলিশের ওপর। খড়দহ থানাতেও হামলা চালায় কিছু বিজেপি সমর্থক। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। আর এই লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি কর্মীরা গুরুতর আহত হয়েছে বলে আজ আবারও একবার প্রতিবাদ মিছিলে নামেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয় সমেত আরও অনেক বিজেপি কর্মী-সমর্থকরা।

পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘাত বিজেপির, এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন পুলিশ বেআইনিভাবে বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। আর এই অভিযোগেই প্রতিবাদী মিছিলে নেমাছেন তাঁরা। অন্যদিকে বোলপুরে আজ বেলা ১২.৩০ টায় রোড-শো করেন তৃণমূল সুপ্রিমো। সভা শেষে মমতা বলেন, ‘আমার একটাই পরিবার, মানুষের পরিবার, আর কেউ নেই। গ্রামে বহিরাগত দেখলে, পুলিশে খবর দিন। ভোকাট্টা করে বিরোধীদের উড়িয়ে দিন। ২১ আমাদের গর্ব, ’২১ আমাদের পথ দেখাবে। বহিরাগতদের ঢুকিয়ে দেবে, ভোটার তালিকায় নাম তুলুন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন