বিজেপি-র আশায় জল ঢেলে তৃণমূলেই শুভেন্দু! জট ছাড়ালেন অভিষেক।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি-র আশায় জল ঢেলে তৃণমূলেই শুভেন্দু! সূত্রের খবর আজ সন্ধায় শুভেন্দু অধিকারির সাথে বৈঠকে বসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেকের সাথে ছিলেন প্রশান্ত কিশোর, সাংসদ সৌগত রায়, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। আজ প্রায় ৩ ঘন্টা সৌহার্দ্য পূর্ণ পরিবেশে বৈঠক হয় তাঁদের। আজ সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বৈঠক চলে বলে খবর৷ সূত্রের খবর শুভেন্দু দলেই থাকছেন। আজ বৈঠকে দ্যার্থহীন ভাষায় জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ সাময়িক ভাবে সাসপেনশন তুলে ৫ জেলায় ভোটের দায়িত্ব সুশান্ত ঘোষ কে!

সুত্র জানাচ্ছে বিজেপি একাধিক প্রস্তাব দিলেও শুভেন্দু দলবদল করছেন না। তবে মন্ত্রীত্ব তিনি ফিরে পাবেন কিনা তা ঠিক করবেন স্বয়ং মমতা বন্দোপাধ্যায়। তবে সূত্র জানাচ্ছে তিনি মন্ত্রীত্ব ফিরে পাচ্ছেন এবং তাঁর হৃত পদ ফিরে পাচ্ছেন। শুভেন্দু অধিকারীর ক্ষোভ প্রসমন করেন অভিষেক। জানা গিয়েছে এই দুই তরুন জুটি ‘২১ নির্বাচনে জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন একসাথে।

তৃণমূল সূত্রে খবর খুব দ্রুত সার্বিক ভাবে সমস্যার সমাধান হয়ে যাবে। এই প্রসঙ্গে অধ্যাপক তথা সাংসদ সৌগত রায় জানিয়েছেন, “শুভেন্দু পার্টিতে ছিলেন, পার্টিতেই থাকবেন। সাংগঠনিক যা সমস্যা ছিল তা পার্টির আভ্যন্তরীণ বিষয়। তবে শুভেন্দু কে নিয়ে সমস্যা কেটে গিয়েছে। শুভেন্দু খুব দ্রুত নিজেই সাংবাদিকদের জানাবেন সব কথা।”

সৌগত রায় জানিয়েছেন, শুভেন্দু মন্ত্রীসভায় ফিরতে চান কিনা সেটা শুভেন্দু এবং মমতা বন্দোপাধ্যায়ের সিদ্ধান্ত। তবে শুভেন্দু কি কি করতে চায় সেটা তাঁর সিদ্ধান্ত। এটুকু বলতে পারি শুভেন্দু এবং আমরা সবাই মিলে একসাথে কাধে কাঁধ মিলিয়ে ২০২১ বিধানসভা নির্বাচনে লড়ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর