নজরবন্দি ব্যুরোঃ দুর্নীতির সঙ্গে বাবা জড়িত ছিলেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মুখে এই কথা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিল। পরবর্তীকালে জীবনকৃষ্ণ সাহার বারবার মুখেও ছেলেকে নিয়ে অসন্তোষের কথা উঠে এসেছিল। সবশেষে বাবা মুকুল রায়ের শারিরীক অসুস্থতা ও মানসিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করতে দেখা গেল তৃণমূল নেতা শুভ্রাংশু রায়কে। যা নিয়ে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুনঃ Raju Jha Murder: রাজু ঝার খুনের ঘটনায় একজনকে গ্রেফতার, ১৯ দিন পরে সাফল্য পুলিশের
এদিন ট্যুইট করে শুভেন্দু অধিকারী বলেন,”চাচা আপন প্রাণ বাঁচা” এখন পুরনো হয়ে গেছে, তোলামূলের সংস্করণ হলো – “যখন পা দুটো ছিল নড়বড়ে, আঙ্গুল ধরতেন বাবা, আজ প্রতিষ্ঠিত হওয়ার পরে, সেই বাবা’ই নাকি দুর্নীতিগ্রস্ত-হাবা গোবা ”। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “২০০৯ সালে যে নিজের বাবাকে বাদ দিয়ে নিজে কেন্দ্রীয় মন্ত্রী হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেপায়ে ধরেছিল, (আব্দার মানা হয়নি), বাবা মন্ত্রী হওয়ায় তাঁর শপথ বয়কট করেছিল, শেষে বাবাকে আরেক ছেলেকে অনুষ্ঠানে নিয়ে গিয়ে মান বাঁচাতে হয়; তার থেকে বাবা নিয়ে দরদ দেখানো কথা সাজে না।“

উল্লেখ্য, বাম আমলের দুর্নীতির কথা উল্লেখ করতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহকে বলতে শোনা যায়, দলের স্বার্থে বাবা চাকরি দিয়েছে। চাকরি দেওয়ার ক্ষেত্রে বাবা যে শুধুমাত্র যোগ্যদের চাকরি দিয়েছে এমনটা নয়। যেহেতু দলের লোকদের চাকরি দিতে হয়েছে, তাই অযোগ্যদের চাকরি দিয়েছেন যোগ্যদের বাদ দিয়ে। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে যদি অযোগ্যদের চাকরি দেওয়া হয়, তাহলে বাবাও দুর্নীতি করেছে।
একইসঙ্গে বাবার সঙ্গে ছেলে ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের অসন্তোষের সুর দেখা গেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রেও। সরাসরি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ও করবে বুঝবে। আমি ওর বিষয়ে মাথা গলাবো না। আমাকে অসম্মান করে ছেলে। এমনকি ব্যবসার ক্ষেত্রেও সমস্যা তৈরি করে। এমনটাও অভিযোগ জানিয়েছেন জীবনকৃষ্ণ সাহার বাবা।
সেই বাবা’ই নাকি দুর্নীতিগ্রস্ত-হাবা গোবা, খোঁচা দিলেন শুভেন্দু

সম্প্রতি ঘটনাচক্রে জড়িত হয়েছে আরও এক নাম শুভ্রাংশু রায়ের। বাবার শারীরিক অবস্থার তুলে ধরে শুভ্রাংশু বলেন, এখন মুকুল রায়ের শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। দিনে ১৮ টি করে ওষুধ খান। এমনকি তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়ে বলে জানিয়েছেন তিনি। সেই সমস্ত ভিডিও একযোগে তুলে ধরে আক্রমণ করলেন শুভেন্দু।



