বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে শুভেন্দু, বাড়ল তৃণমূল-বিজেপি সংঘাত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে সম্প্রতি বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছে তৃণমূল। এরপরেই বৃহস্পতিবার বিএসএফের সঙ্গে সাক্ষাত করলেন বিজেপি বিধায়করা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিএসএফ কর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। যা ঘিরে আরও একধাপ বেড়েছে তৃণমূল-বিজেপি সংঘাত।

আরও পড়ুনঃ BSF নিয়ে সমস্যা এবার উত্তরবঙ্গেও, সরব হলো আধিকারিকরা

বৃহস্পতিবার বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়করা। সৌজন্য বিনিময় ফুল এবং মিষ্টির মাধ্যমে। বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে শুভেন্দু -র বক্তব্য, তৃণমূল বিএসএফের জওয়ানদের অপমান করেছে তাই ক্ষমা চাইতে হাজির হয়েছেন তাঁরা। পাল্টা তৃণমূলের মন্তব্য, রাজনীতি করছে বিজেপি।

উল্লেখ্য, গত মাসেই তৃণমূলের কর্মক্ষেত্রের পরিসর বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব এনেছে পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ সরকার। বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গ বিধানসভা। একে অপরের বিরুদ্ধে সরব হন কোচবিহারের দুই বিধায়ক মিহির গোস্বামী এবং উদয়ন গুহ।

মিহির গোস্বামীর পা ভেঙে দেওয়ার হুমকি দেন উদয়ন গুহ। এমনটাই অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। উদয়ন গুহকে কটাক্ষ করে বলেন, মনে হচ্ছে আফগানিস্তানে বসে রয়েছি। ইতিমধ্যেই বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে দিল্লীতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এবিষয়ে কথাও বলবেন তিনি।

বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে শুভেন্দু, রাজনীতি করছে বিজেপি!

বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে শুভেন্দু, রাজনীতি করছে বিজেপি! 
বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে শুভেন্দু, রাজনীতি করছে বিজেপি!

শুধুমাত্র তৃণমূল নয়, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বাম-কংগ্রেস। এবিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব। এবার বিজেপি বিধায়কদের সঙ্গে বিএসএফের সঙ্গে সৌজন্য বিনিময় ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন