চাকরিপ্রার্থীদের ক্ষোভ সঙ্গত! লিফটে উঠিনি, প্যারাশ্যুটে নামব না। বিস্ফোরক শুভেন্দু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকরিপ্রার্থীদের ক্ষোভ সঙ্গত! লিফটে উঠিনি, প্যারাশ্যুটে নামব না। নন্দিগ্রামের সভা থেকে ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি দলদলের জল্পনা কে উড়িয়ে দিয়ে বলেন, “আমি নিজে যতক্ষন না কিছু ঘোষনা করছি কোন কথা বিশ্বাস করবেন না।” কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ সমস্যা চলছে তৃণমূলের অন্দরে। এই পরিস্থিতিতে সামনে এসেছে চমকপ্রদ খবর। তৃণমূলের সাথে সব সম্পর্ক ত্যাগ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে শুভেন্দু মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেবেন কালী পূজোর পরেই। তাঁর পরেই ছাড়বেন দলের সদস্যপদ।

আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর। ফের লকডাউন ব্রিটেনে, জরুরি অবস্থা স্পেনে।

তবে দল ছেড়ে তিনি বিজেপি তে যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে বাতাসে ভাসছে শুভেন্দুর দলবদলের বার্তা। তবে শুভেন্দু শিবিরের দাবী তাঁকে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হলে তবেই বিজেপি-তে যোগ দেবেন শুভেন্দু। অন্যদিকে বিজেপি সূত্রে খবর শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দিলে তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে ক্ষমতায় এলে।

চাকরিপ্রার্থীদের ক্ষোভ সঙ্গত! লিফটে উঠিনি, প্যারাশ্যুটে নামব না। এদিন নন্দিগ্রামে এক বিজয়া সম্মেলনির সভা থেকে শুভেন্দু তাঁর লড়াই করে নেতা হওার ইতিহাস জানিয়ে দেন সমবেত দর্শকদের। তিনি বলেন, “কলেজ রাজনিতীতে প্রথমে গেম সেক্রেটারি, তারপর জিএস থেকে যাত্রা শুরু করে আজ আমি এই জায়গায়।” তাঁর কথায়, “আমি লিফটে উঠিনি, আর প্যারাশুটেও নামব না!” পাশাপাশি শুভেন্দু মনে করিয়ে দেন “অনেকে অতীতের কথা ভুলে যায়!” কিন্তু কাকে উদ্দেশ্য করে তাঁর এই বক্তব্য তা নিয়ে কিছু পরিষ্কার করেন নি শুভেন্দু। অন্যদিকে কর্মসঙ্গস্থান ইস্যুতে আত্মসমালোচনা করে তিনি জানিয়ে দেন, চাকরিপ্রার্থীদের ক্ষোভ সঙ্গত!

দল যে শুভেন্দু ছাড়তে পারেন তাঁর ইঙ্গিত এবং জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। কদিন আগে নিউ দিঘাতে ভগিনী নিবেদিতার ১৫৩ তম জন্মতিথি উৎযাপন হচ্ছিল, সেখানে ভগিনী নিবেদিতার একটি আবক্ষ মূর্তির আবরন উন্মোচন করেন শুভেন্দু অধিকারী। মহিলা কল্যাণ প্রতিষ্ঠান আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু স্বামী বিবেকানন্দ কে উদ্ধৃত করে তাঁর একটি বানী উচ্চারণ করেন। কিন্তু সেই বানী চয়নে শুভেন্দু অধিকারী এক তীরে দুই লক্ষ্যভেদের চেষ্টা করেছেন বলে মত ওয়াকিবহাল মহলের।

 ভগিনী নিবেদিতার মূর্তির আবরন উন্মোচন করে মন্ত্রী অনুষ্ঠানের আয়োজক সংস্থা মহিলা কল্যাণ সমিতির প্রশংসা করতে গিয়ে স্বামী বিবেকানন্দের একটি বানী উদ্ধৃত করে বলেন, আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। তার কারন কেউ একক শক্তিতে কোন কাজ করতে পারেন না। এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন। আমি আমি হল সর্বনাশের মূল, আমরা আমরা যারা করে তারাই টিকে থাকে!

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর তৃণমূলের জেলা সংগঠনে রদবদল করা হয়েছে কিছুদিন আগে। শুভেন্দু ঘনিষ্ঠকে সরিয়ে জেলা যুব সভাপতির পদে বসানো হয়েছে অভিষেক ঘনিষ্ঠ পার্থ সারথী মাইতি কে। আর পদে বসার পরেই তমলুক শহর জুড়ে ব্যানার লাগিয়েছিলেন পার্থ। সেই ব্যানারে কোথাও নেই শুভেন্দু, শুধু আছেন অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাল্টা ব্যানার পড়ে শুভেন্দু অধিকারীর নামে। তবে তা তৃণমূল নেতা বা মন্ত্রী হিসেবে নয়। একজন সমাজসেবি হিসেবে!

এদিকে শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনায় কিছুদিন আগেই ঘৃতাহুতি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুজোর কদিন আগে সাংবাদিকরা দিলীপ ঘোষ কে প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন কিনা। উত্তরে দিলীপ ঘোষ বলেন বিজেপি-র দরজা খোলা রয়েছে, তবে দলে যায়গা দেওয়ার আগে স্যানিটাইজ করে তবেই দলে ঢোকান হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর