Suvendu Adhikari: সিএএ এবার বাংলাতেও শুরু হবে, গুজরাট ইস্যুতে বিস্ফোরক দাবি শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গুজরাটের ভোটের আগেই চমক দিল কেন্দ্র। আজ গুজরাতের দুই জেলায় আগত প্রতিবেশী মুসলিম অধ্যুষিত তিন দেশের সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।নাগরিকত্ব দেওয়া হবে আফগানিস্থান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে গুজরাতের আনন্দ ও মেহসেনায় আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, ফারসি ও খৃষ্টান সম্প্রদায়ের শরণার্থীদের। জারি হয়েছে বিজ্ঞপ্তি। এতেই উচ্ছ্বসিত বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব, পোস্টারে ছেয়ে গেল ঘাটাল

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন,‘গোটাটাই সিএএ-র অংশ। রুল তাহলে হয়ে গিয়েছে। সিএএ কার্যকর শুরু হয়ে গেল। এক যাত্রায় পৃথক ফল হবে না। পশ্চিমবঙ্গেও সিএএ কার্যকর হবে। মতুয়া, নমঃশুদ্রদের এতদিন ভিসা বা চাকরির জন্য বলা হত ৭১ সালের আগের নথি দেখাতে। সেই সমস্যা আর হবে না।’

সিএএ এবার বাংলাতেও শুরু হবে, গুজরাট ইস্যুতে বিস্ফোরক দাবি শুভেন্দুর
সিএএ এবার বাংলাতেও শুরু হবে, গুজরাট ইস্যুতে বিস্ফোরক দাবি শুভেন্দুর

নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় পদক্ষেপ ও শুভেন্দু অধিকারীর সিএএ দাবি নিয়ে সোচ্চার তৃণমূলের কুণাল ঘোষ। বলেছেন, ‘দ্বিচারিতা করছে মোদী সরকার ও শুভেন্দু। গুজরাটের সেতু বিপর্যয় ও কেন্দ্রের নানা দুর্নীতি থেকে মুখ ঘোরাতেই এই ধরণের হাওয়া ছড়াচ্ছে ওঁরা। শুভেন্দুই তো এক সময় সিএএ কার্যকর করতে দেবে না বলে সরব হয়েছিলেন। এবার অন্য কথা বলতে হচ্ছে কারণ ওঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই বাঁচতে বড় বড় কথা বলছেন।’

প্রতিবাদ করেছে সিপিএম এবং কংগ্রেসও। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘শুভেন্দু সিএএ নিয়ে যা বলছেন তার সঙ্গে সংবিধানের কোনও সম্পর্ক নেই। কেন সিএএ-র বিধি কার্যকর হল না? সিএএ প্রয়োগ এত সোজা নয়। জোর করে সিএএ কার্যকর করতে গেলে ঠেলা বিজেপি বুঝবে।’

সিএএ এবার বাংলাতেও শুরু হবে, গুজরাট ইস্যুতে বিস্ফোরক দাবি শুভেন্দুর

9

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, ‘গুজরাট ভোট নিয়ে মোদীজিরা চিন্তায় রয়েছেন। তাই ভোটের আগে বিভাজনের রাজনীতি শুরু করলেন। ভোট এলেই সিএএ, এনআরসি আসে। এতে বিজেপি ও এ রাজ্যে পঞ্চায়েতের আগে দিদির লাভ হবে।’ প্রসঙ্গত, সিএএ প্রয়োগ করা হবে বলে বারেবারেই বলেছে কেন্দ্রীয় সরকার। এমনকী সিএএ প্রয়োগের প্রতিশ্রুতিতেই কার্যত বিগত একাধিক ভোটে রাজ্যের মতুয়াদের একটা বড় অংশের সমর্থন পাবে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত