Suvendu Adhikari: রাজ্য সভাপতি পদে শুভেন্দু! জনপ্রিয়তাকেই প্রাধান্য দিচ্ছে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজনীতিতে তাঁর বয়স বেশী নয়। তাই রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারকে নারাজ বিজেপির একাংশ। তার ওপর জেলায় জেলায় ক্রমাগত বেড়ে চলেছে বিক্ষুব্ধদের সংখ্যা। এমত অবস্থায় বাংলার বিজেপির রাশ ধরতে বিরাট বদল আনতে চায় দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। সূত্রের খবর, চলতি বছরেই রাজ্য সভাপতি পদে শুভেন্দু আসতে পারেন।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: চোখে সফর অস্ত্রোপচার করে আমেরিকা থেকে ফিরছেন অভিষেক

এক সময় তৃণমূলের গুরুত্বপূর্ণ পদ ছিলেন শুভেন্দু। এরপর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন। তারপর থেকে সামলে চলেছিলেন বিরোধী দলনেতার পদ। রাজ্যজুড়ে বেড়েছে শুভেন্দুর গ্রহণযোগ্যতাও। কেন্দ্রের নেতারাও শুভেন্দুর ওপর আস্থা রাখতে শুরু করেছে। তাই শুভেন্দুকে রাজ্য সভাপতি পদে আনতে চায় বিজেপি।

রাজ্য সভাপতি পদে শুভেন্দু, বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে 
রাজ্য সভাপতি পদে শুভেন্দু, বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে 

শুভেন্দুকে রাজ্য সভাপতি পদে নির্বাচিত করা হলে সেক্ষেত্রে বিরোধী দলনেতার পদে বসতে পারেন মনোজ টিগ্‌গা। শুভেন্দুকে রাজ্য সভাপতির পদে নিযুক্ত করে সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় সম্পাদক পদে নির্বাচিত করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, তাঁকে সংসদীয় কোনও পদে নির্বাচিত করা হতে পারে।

বিজেপি সূত্রে খবর, শুভেন্দুকে রাজ্য সভাপতি পদে নির্বাচিত করার বিষয়টি সেরে ফেলেছেন নতুন পর্যবেক্ষক সহ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। এখন শুধুমাত্র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে গেরুয়া শিবির।

গত বছরেই বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচিত করা হয়েছিল। এরপর রাজ্য কমিটি ও জেলা কমিটি নিয়ে দলের মধ্যেই কক্ষোভ বাড়তে শুরু করেছিল। এমনকি বিরোধী দল হিসাবে বিজেপির ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাই বারবার রাজ্যের নেতাদের কাছে তাঁরা উদাহরণ হিসাবে তুলে ধরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা।

রাজ্য সভাপতি পদে শুভেন্দু, বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে 

রাজ্য সভাপতি পদে শুভেন্দু, বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে 
রাজ্য সভাপতি পদে শুভেন্দু, বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে 

কেন্দ্রীয় নেতাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকে পরাজিত করতে হলে শুভেন্দুর মতো জনপ্রিয় নেতাকেই সামনে আনতে চান তাঁরা। সেক্ষেত্রে কী প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের গুরুত্ব বাড়বে? সর্বভারতীয় সহ-সভাপতির সঙ্গে আর কী বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে দিলীপ ঘোষকে? আলোচনা বিজেপির অন্দরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর