পে রোলে আছেন-ভাতাজীবী, নাম না করে অপর্ণাকে কটাক্ষ শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অপর্ণা সেন। সীমান্তে মানুষের ওপর অত্যাচার চালায় বিএসএফ। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছিলেন অপর্ণা সেন। বৃহস্পতিবার অপর্ণা সেনের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা। বললেন,”উনিও পে রোলে আছেন, ভাতাজীবী। কাল এসে বিএসএফের সঙ্গে দেখা করে যাক।

আরও পড়ুনঃ বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে শুভেন্দু, বাড়ল তৃণমূল-বিজেপি সংঘাত

শুভেন্দু অধিকারী বলেন, একটা কারও দোষ থাকতে পারে। কিন্তু বিএসএফকে অপমান করার অধিকার কারোর নেই। বাংলার মানুষকে মিথ্যা কথা বলা হচ্ছে। ক্ষমতা রয়েছে পুলিশের হাতেই। যখন বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছিল, তখন অপর্ণা সেন কোথায় ছিলেন? পে রোলে আছেন-ভাতাজীবী। বিএসএফের কাছে এসে ক্ষমা চেয়ে যাক।

চলতি সপ্তাহতেই প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের নয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগেন অপর্ণা সেন। তিনি বলেন, এত ক্ষমতাতেও হচ্ছে না। আরও বাড়ানো হচ্ছে। এটা মিলিটারিজেশন হচ্ছে। বিএসএফরা তাঁরা কী যথেষ্ট নয়? কীভাবে ছিট্মহলের মানুষের ওপর অত্যাচার করছে। ভাবলেই শিউড়ে উঠতে হয়। প্রয়োজনের তুলনায় বেশী ক্ষমতা দেওয়া হচ্ছে বিএসএফকে।

এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিদ্দজনদের কটাক্ষ করে বলেন, গোটা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলো যাদের আপনারা কথায় কথায় আক্রমণ করতেন তাঁরা পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে। বাংলা তো বুদ্ধিজীবীদের জায়গা। আমাদের কেউ বুদ্ধিজীবী বলে না। আপনি যতই পড়াশুনা করুন। বিজেপি করলে বুদ্ধি কমে যাবে আর কী!

পে রোলে আছেন-ভাতাজীবী, অপর্ণাকে জবাব দিলেন শুভেন্দু 

পে রোলে আছেন-ভাতাজীবী, অপর্ণাকে জবাব দিলেন শুভেন্দু 
পে রোলে আছেন-ভাতাজীবী, অপর্ণাকে জবাব দিলেন শুভেন্দু

বিজেপি সভাপতির সংযোজন, সেই বুদ্ধিজীবীরা যারা কথায় কথায় উত্তর প্রদেশ দেখাতেন, হাথরস দেখাতেন, বেনারস দেখাতেন, সব রস এখন উধাও হয়ে গিয়েছে। আর কেউ বলছেন না, উত্তর প্রদেশে পেট্রোলের দাম বাংলা থেকে কম! মুখ্যমন্ত্রী আপনার লজ্জা হয়? বুদ্ধিজীবী মানুষ যাঁরা আছেন, তাঁদের লজ্জা হয়? নাকি লজ্জাকে বিক্রি করেছেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন