নজরবন্দি ব্যুরোঃ সিনেমার ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই যেমন অ্যাভেঞ্জার্সদের পিছনে ফেলে দিয়ে সর্বকালের সেরা রেকর্ড গড়েছিল সুশান্তের শেষ ছবি “দিল বেচারা” তেমনি, এই সিনেমাও যে ওটিটি প্ল্যাটফর্মের ময়দানে এক নয়া ইনিংস গড়বে, তা ছবি মুক্তির আগে অনেকেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন। এবং সেটা সত্যি হল। ছবিটি যে রেকর্ড করলো তা হল ‘দিল বেচারা’ রেটিং পেয়েছে ১০/১০।
আরও পড়ুনঃ দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর।


যা এখন পর্যন্ত কোন বলিউড হিরোর ছবি এই রেটিং পায়নি তা সে শাহরুখ, সলমন, আমির বা অক্ষয় কুমার যেই হোকনা কেন। শুধু ভারতীয় চলচ্চিত্রই নয়, হলিউড সিনেমার রেটিংয়ের রেকর্ডও কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে চুরমার করে দিয়েছে এই ছবি। রিপোর্ট বলছে, মুক্তির তিন ঘন্টার মধ্যেই এমন হাই-রেটিং আজ অবধি কোনও ছবির কপালেই জোটেনি! টপ রেটেড ইন্ডিয়ান সিনেমার তালিকায় কমল হাসান, আর মাধবনের ২০০৩ সালের তামিল ছবি ‘আনবে শিবম’কেও পিছনে ফেলে দিয়েছে ‘দিল বেচারা’।
তবে IMDb’র ১০/১০ রেটিং নিয়েও কিন্তু নেটদুনিয়ায় জোর সমালোচনা। নিন্দুকদের কথায়, ‘আবেগে ভেসে কেন ছবির রিভিউ হবে?’ তবে নিন্দুকদের মন্তব্য যাই হোক, এই ছবি যে বলিউডে পরিচালক হিসেবে মুকেশ ছাবড়ার জায়গাটা পাকা করে দিয়ে গেল, তদুপরি অভিনেত্রীকেও এক্সট্রা মাইলেজ দিয়ে গেল, অনেকে কিন্তু সেই দিকটাও ধরিয়ে দিচ্ছেন। শুক্রবার, ২৪ জুলাই, হটস্টারে মুক্তি পেয়েছে সুশান্ত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা।
সাড়ে সাতটা বাজতেই ঝড়ের গতিতে দর্শক সংখ্যা বেড়ে যায় হটস্টারের। আর তার ২ ঘণ্টা পরেই ক্রাশ করে যায় হটস্টার। ট্যুইট করে এই খবরটি জানান ফিল্ম ডিরেক্টর হান্সাল মেহতা। সিনেমা রিলিজের আগের থেকেই সুশান্তের সহকর্মী, প্রিয় মানুষ, বন্ধু, পরিবার এবং সর্বোপরি ফ্যানেরা এ দিন সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন ‘দিল বেচারা’ দেখার জন্য।ছবি মুক্তির তিন ঘন্টার মধ্যে IMDB সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘির ছবি ‘দিল বেচারা’-কে রেটিং দিল দশে ৯.৯। মানে, ১০।










