নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনায় আক্রান্তদের মোট কেসের সংখ্যা ১৩ লক্ষ ছাড়াল। এদিনই রেকর্ড হারে বাড়ল দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৩১০ জন। এদিন সকালে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৪০ জনের।
আরও পড়ুনঃ দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত প্রায় ৫০ হাজার! গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা
এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ৬০১।আর এদিন বিকেলেই সেই সংখ্যা ১৩ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে।এখনও পর্যন্ত আক্রান্ত রাজ্যগুলির তালিকায় শীর্ষ রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু আর তৃতীয় স্থানে দিল্লি। দেশের যখন এই রকম পরিস্থিতি ঠিক তখনে আবার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী ।
২৭ জুলাই, আগামী সোমবার হবে এই বৈঠক প্রধানমন্ত্রীর ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেই অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রের তরফে । সূত্রের খবর, ওই দিন সকাল সাড়ে দশটার সময় হবে ওই বৈঠক । ওইদিন রাজ্য গুলির করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি তিনটি রাজ্যকে কিট ও অন্যান্য সরঞ্জাম তুলে দেবেন প্রধানমন্ত্রী ।ওইদিনই ভার্চুয়াল বৈঠক থেকেই আনুষ্ঠানিক ভাবে এই কিট প্রদান অনুষ্ঠান হবে ।
ইতিমধ্যেই করোনা বিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র ।যেখানে কোভিড যোদ্ধাদের সম্মান জানানোর পরামর্শ দেওয়া হয়েছে সব রাজ্য গুলিকে । পাশাপাশি অনুষ্ঠান সংক্ষিপ্ত করারও পরামর্শ দেওয়া হয় ওই নির্দেশিকায় । দেশের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের । এক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের এই সভায় কোন কোন বিষয়ে আলোকপাত করা হয় । সে দিকেই তাকিয়ে সব মহল ।







