অ্যাম্বুলেন্সেও বেঁচে ছিলেন সুশান্ত সিং! বিস্ফোরক তথ্যে ইঙ্গিত খুনের। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অ্যাম্বুলেন্সেও বেঁচে ছিলেন সুশান্ত সিং। বিস্ফোরক তথ্যে ইঙ্গিত খুনের। সুশান্তের মৃত্যুর প্রায় ৫৫ দিন পর উঠে এলো এক বিস্ফোরক তথ্য।সুশান্তের মুত্যুর পর যে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই অ্যাম্বুলেন্সের চালক দিয়েছেন এই বিস্ফোরক তথ্য। এক সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি দাবি করেন অ্যাম্বুলেন্সে জীবিত ছিলেন সুশান্ত। তিনি আরো দাবি করেন সুশান্তের মৃত দেহ নিয়ে যাওয়ার জন্য যারা তাকে ফোন করেছিলেন তারা ফোনে খুব খারাপ ভাষায় কথা বলছিলেন।

আরও পড়ুনঃ ইডির জিজ্ঞাসাবাদে ঘনীভূত সুশান্ত মৃত্যুরহস্য, গ্রেফতার হতে পারেন বাবা-ভাই সহ রিয়া।

ওই চালকের আরো দাবি, তিনি দেখেছেন সুশান্তের দেহ হলুদ গিয়েছিল। সাধারণত কোনো ব্যক্তি আত্মহত্যা করলে পুরো শরীর হলুদ হয়ে যায় না। তিনি প্রশ্ন করেন যে মানুষ আত্মহত্যা করেছেন তার পা মোড়া থাকবে কেন। তিনি জানান অভিনেতার পায়ের নানা জায়গায় আঘাতের চিহ্ন ছিল।আত্মহত্যা করা ব্যক্তির আঘাতের চিহ্ন এলো কোথা থেকে। চালক জানান এম্বুলেন্সের চালক হবার জন্য বহু আত্মহত্যা করা দেহ তিনি দেখেছেন।

সেই অভিজ্ঞতা থেকেই তিনি মনে করেন সুশান্তের মৃত্যুর পেছনে রয়েছে ষড়যন্ত্র।তার এই মৃত্যু আত্মহত্যা নয় বলেই মনে করেন তিনি।তবে আর যাই হোক এস এস আর-র মৃত্যু নিয়ে চালকের এই বয়ান রীতিমতো আরো রহস্য বাড়ালো তাতে কোনো সন্দেহ নেই। চালকের বয়ানে সুশান্ত আদৌ আত্মহত্যা করেছিলেন কিনা তা নিয়ে জোরালো প্রশ্ন সামনে এসেছে।

অন্যদিকে এদিন মিডিয়াকে কার্যত হুমকি দিয়েছেন রিয়া চক্রবর্তী, এক পিটিশনে রিয়া লিখেছেন, “সুশান্তের মৃত্যু তদন্ত এখনও চলছে। সাক্ষ্যগ্রহণও শেষ হয়নি। কিন্তু মিডিয়া নিজে থেকেই তদন্ত, ক্রসচেক শুরু করেছে। এখনও পর্যন্ত সুশান্তের মৃত্যুতে অস্বাভাবিক কিছু পাওয়া না গেলেও তাঁকে দোষী সাব্যস্ত করছে মিডিয়া। ওই পিটিশনে তিনি আরও লিখেছেন, তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির যে অভিযোগ আনা হয়েছে তা এখনও প্রমানিত হয়নি।”

উদাহরন দিয়ে রিয়া লিখেছেন, “টুজি স্ক্যাম এবং আরুষি তলোয়ারের হত্যা মামলা দুটি হাই-প্রোফাইল মামলা বলে বিবেচিত য়েছিল। পরবর্তীতে কিন্তু অভিযুক্তরাই নির্দোষ বলে প্রমাণিত হয় আদালতে। এদিকে মিডিয়া তাঁদের আসামী বানিয়ে ছেড়েছিল। ফলে এই দুটি মামলার কথা তদন্তের স্বার্থে মিডিয়াকে মনে করিয়ে দিলেন তিনি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত