ইডির জিজ্ঞাসাবাদে ঘনীভূত সুশান্ত মৃত্যুরহস্য, গ্রেফতার হতে পারেন বাবা-ভাই সহ রিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইডির জিজ্ঞাসাবাদে ঘনীভূত সুশান্ত মৃত্যুরহস্য। সুশান্ত হত্যা না মৃত্যু! বাবা-ভাই সহ রিয়া চক্রবর্তী কে ফের জিজ্ঞাসাবাদ ইডির। সুশান্ত এর মৃত্যুরহস্যে আরও জোরালো হলো টাকা তছরূপের অভিযোগ। সুশান্তের বাবা ছেলের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তছরুপের অভিযোগ তুললে স্বতঃপ্রণোদিত হয়ে রিয়া চক্রবর্তী ও আরও ৫ জনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুশান্তের মৃত্যু মামলার তদন্তে আজ ফের একবার অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের দুই সদস্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন। আগেই ওই ৩ জনকে ইডির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে আজ ইডির মুখোমুখি হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী।

আরও পড়ুনঃ পরশু আত্মপ্রকাশ করোনা ভ্যাকসিনের। বিশ্বকে স্বস্তি দিয়ে ঘোষণা রাশিয়ার।

Shamim Ahamed Ads

রিয়া এবং তাঁর পরিবারের পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। শনিবার তাঁর ইডির দফতের আসার কথা থাকলেও তিনি সেই সমন উপেক্ষা করেছিলেন। গত ৭ ই আগস্ট রিয়া,তার ভাই সৌভিক্ ও শ্রুতি মোদীকে ইডি দফতরে ডাকা হয়। যদিও রিয়া আবেদন করে সুপ্রিম কোর্টের রায় এর আগে জিজ্ঞাসাবাদ না করার জন্য। কিন্তু ইডি এই আবেদন খারিজ করে দেয়। তারপর মুম্বই ইডি দপ্তরে হাজিরা দেয় রিয়া ও তার ভাই।

ইডির জিজ্ঞাসাবাদে ঘনীভূত সুশান্ত মৃত্যুরহস্য। ইডি সূত্রে খবর রিয়ার উত্তরে তাঁরা সন্তুষ্ট নন। ইডির নজরে রিয়ার দুটি ফ্ল্যাট। যেগুলির আনুমানিক দাম ৮০ লক্ষ টাকা করে। যার একটি রিয়ার নামে অন্যটি তার পরিবারের নামে। এছাড়াও সুশান্ত এর দুটি কোম্পানি যার ডিরেক্টর রিয়া ও তার ভাই সেই কোম্পানির কাগজ দেখতে চায়। কিন্তু রিয়া কোনো কিছুরই যথাযথ জবাব দিতে পারেনি. গত ৫ ই আগস্ট সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান আধিকারিক স্তরে এই তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দিচ্ছে সরকার।

তারপরেই সিবিআই রিয়া তার ভাই সহ ৫ জনের নামে এফআইআর দায়ের করে। তাঁরা বিহার পুলিশ এর আধিকারিক দের তদন্তকারী দলে সামিল করেছে। এদিকে সুপ্রিম কোর্ট এ চলছে এই মামলার দায়িত্ব মুম্বই না বিহার পুলিশ পাবে তার মামলা। যার শুনানি আগামী ১০ ই আগস্ট। রিয়ার আইনজীবী সতীশ মানসিন্ডি এই শুনানির আগে রিয়া কে জেরা না করার আবেদন জানান. যা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। এর পরেই ইডি নিজেদের দপ্তরে জিজ্ঞাসাবাদ করে রিয়া ও তার ভাইকে .কিন্তু তাদের উত্তরে সন্তুষ্ট নয় তারা।

তাই ভবিষ্যতে আবার ডাকা হতে পারে তাদের। এদিকে সুশান্ত এর বন্ধু সিদ্ধার্থ পিঠানি যে সুশান্ত এর বাড়িতে মৃত্যুর দিন উপস্থিত ছিল তাকেও জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রের খবর সুশান্ত এর বাবার দাবি মতো সুশান্ত এর একাউন্ট এর ১৭ কোটি টাকার ১৫ কোটি টাকা তচরূপের ঘটনা ও খতিয়ে দেখছে ইডি .এখন এই তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত