সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর টি-টোয়েন্টি ক্রিকেটে দলের অধিনায়ক করলেন সূর্য কুমার যাদব কে। তবে ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন রোহিত শর্মায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা সফর। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। রোহিত থাকায় এক দিনের দলের অধিনায়ক তিনিই। টি-টোয়েন্টিতে নেতৃত্ব সূর্যের কাঁধে। টি-টোয়েন্টি এবং এক দিনের দলের সহ-অধিনায়ক করা হয়েছে শুভমনকে।

অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে আর অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে না। এ বার টিম ইন্ডিয়ার লক্ষ্য ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। ভারতীয় টিমের ভিশন জোড়া বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে শুভমন গিলকে তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সীমিত ওভারের সিরিজ গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট।

এই সফরের জন্য ভারতের স্কোয়াডে যে চমক দেখা যাবে, তা প্রত্যাশিত ছিলই। আগে খবর ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন রোহিত ও বিরাট কিন্তু পরে জানা যায়, ভারতের কোচ হিসেবে গৌতমের প্রথম সিরিজ বলে রোহিত-বিরাটরা এই সফরের ওডিআই সিরিজে খেলতে রাজি হয়েছেন। এবার এক নজরে দেখে নিন এই সিরিজের জন্য দুই ফরম্যাটের ক্রিকেটে ভারতীয় দলঃ
এক দিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিংহ, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।
সব জল্পনার অবসান, টি২০ দলের অধিনায়ক হলেন সূর্য কুমার যাদব, ৫০ ওভারের ক্রিকেটে রোহিত

টি-২০ দলঃ সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।



