নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতার গোয়া সফরে বড় চমক থাকছে। শোনা যাচ্ছে, আগামীকালই তৃণমূলে যোগদান করতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও। সোমবারই এনসিপি ছেড়ে তৃণমূলে যেতে পারেন এনসিপি বিধায়ক।
আরও পড়ুনঃ মেধাতালিকায় নাম থেকেও বঞ্চিত, হেলথ ফেসিলিটি ম্যানেজার নিয়োগ ঘিরে ধোঁয়াশা


সূত্রের খবর, মমতার প্রথমবার গোয়া সফরে সাক্ষাত করেন চার্চিল এবং তাঁর কন্যা। এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান সারতে চলেছেন দু’জনেই। শুধুমাত্র এই দু’জন নয়, মমতার গোয়া সফরে তৃণমূলে যোগদান করতে পারেন বেশ কয়েকজন বিধায়কও। সেই তালিকায় রয়েছেন কয়েকজন কংগ্রেসের বিধায়ক। সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধীর গোয়া সফরে একাধিক বিধায়ক ইস্তফা দিয়েছেন। তাঁদেরও তৃণমূলে যোগদানের সম্ভাবনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে থাকছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী নির্বাচনে কী হবে দলের রণনীতি? কে হবেন গোয়ার বিধানসভা নির্বাচনের মুখ? তা নির্ধারিত হবে তৃণমূল হাইকম্যান্ডের এই সফরেই। কথা হতে পারে গোয়ার আম আদমি পার্টির সঙ্গে। সব মিলিয়ে তৃণমূল সুপ্রিমোর পশ্চিম ভারতের অঙ্গরাজ্যের সফর ঘিরে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে।
মমতার গোয়া সফরে বড় চমক, তৃণমূলে যোগদান প্রাক্তন মুখ্যমন্ত্রীর

এইবার তৃণমূলের রণনীতি একেবারেই আলাদা। জাতীয় স্তরের পাশাপাশি রাজ্যস্তরেও বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে সমান্তরালভাবে লড়াই চালাতে চায় ঘাসফুল শিবির। আঞ্চলিক দলগুলিকেও বিশেষ গুরুত্ব দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব। সঙ্গী এমজিপি। কোন ফর্মুলায় হবে আক্রমণ? সেটাই বলে দেবেন মমতা। তাই কোনওভাবেই এই চমক এড়িয়ে দেওয়া যাচ্ছে না।










