মেধাতালিকায় নাম থেকেও বঞ্চিত, হেলথ ফেসিলিটি ম্যানেজার নিয়োগ ঘিরে ধোঁয়াশা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বাস্থ্য দফতরের হেলথ ফেসালিটি ম্যানেজার পদের বিজ্ঞপ্তি জারি হলেও হয়নি নিয়োগ। মেধাতালিকায় নাম থেকেও সুরাহা হয়নি চাকরীপ্রত্যাশীদের। আপাতত অন্ধকারের দিন যাপন করতে হচ্ছে তাঁদের। 

আরও পড়ুনঃ Molestation: শ্লীলতাহানির অভিযোগ পুলিশকর্মী বিরুদ্ধে, মহিলাদের নিরাপত্তা কথায়?

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য দফতরের হেলথ ফেসিলিটি ম্যানেজার পদ অর্থাৎ ওয়ার্ড মাস্টারের ৮১৯ টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের হয়। আবেদন করেন প্রায় সাড়ে লক্ষ চাকরি প্রার্থীরা। হেলথ রিকুট্মেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল, গ্র্যাজুয়েশন অথবা এইচএস নম্বরের ভিত্তিতে তালিকাভুক্ত করা হবে। এরপর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। তিনটে ফেইজে নিয়োগ হবে বলে জানানো হয়।

২০২০ অবধি ১৬ হাজার ৩৮০ জনে মেরিট লিস্টে জায়গা পায়। ২০২০ সালে পুজোর পর বাকি প্রক্রিয়ার কথা জানানো হলেও সেই নিয়োগ প্রক্রিয়া আজও অধরা। এখনও শুরু হয়নি পরবর্তী প্রক্রিয়া। এমনকি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবীতে ডেপুটেশন জমা দেন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি। লাভ হয়নি স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও।

মেধাতালিকায় নাম থেকেও বঞ্চিত, আলোর আশায় হেলথ ফেসিলিটি ম্যানেজাররা 

মেধাতালিকায় নাম থেকেও বঞ্চিত, আলোর আশায় হেলথ ফেসিলিটি ম্যানেজাররা 
মেধাতালিকায় নাম থেকেও বঞ্চিত, আলোর আশায় হেলথ ফেসিলিটি ম্যানেজাররা 

তাঁদের অভিযোগ, বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে যারা হেলথ ফেসিলিটি ম্যানেজার পদে অবসরপ্রাপ্ত তাঁদেরকে আবার পুনরায় নিয়োগ করা হচ্ছে। নিয়োগ চলছে হাসপাতালের বিভিন্ন টেকনিশায়ন পদে নিয়োগ। কিন্তু তাঁদের নিয়োগ আপাতত বিশ বাঁও জলে। প্রত্যেকটি সরকারি হাসপাতালে চলছে এই প্রক্রিয়া। মেধাতালিকায় নাম থেকেও বঞ্চিত হেলথ ফেসিলিটি ম্যানেজারের আবেদন, পুনরায় নিয়োগের পরিবর্তে নতুন করে নিয়োগ চাইছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত