নজরবন্দি ব্যুরোঃ যেখানে পুলিশের কাজ অপরাধ ঠেকানো, মহিলাদের নিরাপত্তা দেওয়া—সেখানে মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল দুই পুলিশকর্মীর বিরুদ্ধেই। ফের রাতের কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটে বিধাননগর এলাকায়। রাতেই কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। অভিযুক্ত দুই যুবক নিজেদের পুলিশ কর্মী দাবি করলেও তাদের পরিচয় এখনও স্পষ্ট নয়।
আরও পরুনঃ মাঝরাতে হ্যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট
পুলিশ সূত্রে খবর, কলকাতায় বন্ধুর বাড়ির যাওয়ার উদ্দেশ্যে ওই মহিলা সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ডে রাত ১টা নাগাদ বাস থেকে নামেন। মোবাইলে ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে অ্যাপ ক্যাব বুক করতে পারেননি। তখনই এই দুই পুলিশকর্মী মহিলার কাছে এসে সাহায্যের আশ্বাস দেয়। তাতে রাজি হলে পুলিশের মোটরবাইকে উঠে পড়েন ওই মহিলা। তারপরে বাইপাসের ধারে নির্জন জায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে তাঁরা। মহিলার অভিযোগ তেমনই।
এই ঘটনার পর তাদের হাত থেকে কোনওরকমে নিজেকে বাঁচিয়ে বাইপাসের ধারে একটি কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের কাছে অভিযোগ জানান ওই মহিলা। ওই ট্র্যাফিক সার্জেন্ট মহিলাকে সাহায্য করেন। তখন তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থল অনুযায়ী উত্তর দমদম থানায় অভিযোগ পাঠানো হয়।
শ্লীলতাহানির অভিযোগ পুলিশকর্মী বিরুদ্ধে, মহিলাদের নিরাপত্তা কথায়?

অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে উলটোডাঙা মোড়ে পৌঁছনোর আগে ফোন করে এক বন্ধুকে ডাকেন তিনি। মেয়েটি ও তার বন্ধুকে হুমকিও দেয় ওই যুবকেরা। মধ্যরাতে ওই মহিলা এক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু পথে তাঁর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে বিধাননগর কমিশনারেটের দুই পুলিশকর্মীর বিরুদ্ধে।



