Supreme Court: সুপ্রিম স্বস্তি তৃণমূল নেতাদের, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় স্থগিতাদেশ  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৯ জন তৃণমূল নেতা মন্ত্রী আয় বহির্ভুত সম্পত্তি মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ ১৯ জন নেতা মন্ত্রী আয় বহির্ভূত সম্পত্তি মামলায় কলকাতা হাইকোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পার্টি করার নির্দেশ দিয়েছিলেন। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। শুক্রবার সেই মামলায় স্থগিতাদেশ দেওয়া হল। তাই সুপ্রিম স্বস্তি তৃণমূল নেতাদের।

আরও পড়ুনঃ Baguati Twin Murder: সত্যেন্দ্রর ফাঁসির দাবিতে সরব হল মৃতদের পরিবার, আজই আদালতে পেশ

এর আগে ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, অর্জুন সিং, সব্যাসাচী দত্ত, শিউলি সাহা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, ইকবাল আহমেদ, রাজীব বন্দ্যোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লা ও স্বর্ণকমল সাহাদের নামে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এছাড়াও তালিকায় রয়েছেন প্রয়াত দুই তৃণমূল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের নামও। সেই মামলায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম স্বস্তি তৃণমূল নেতাদের, এবার মামলা গড়াল সুপ্রিম কোর্টে 
সুপ্রিম স্বস্তি তৃণমূল নেতাদের, এবার মামলা গড়াল সুপ্রিম কোর্টে

এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যে মামলা দায়ের করা হয়েছে, তাঁর ভিত্তি নেই। কেন এই নেতাদের নাম যুক্ত করা হয়েছে, তার স্পষ্ট কারোন দেখতে পাচ্ছেন না। কেনই বা কলকাতা হাইকোর্ট বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে, সেবিষয়েও কোনও আন্দাজ করা যাচ্ছে না। মামলাকারীদের বক্তব্য ছিল, রাজনৈতিক অভিসন্ধীর কারোনে ১৯ জন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সুপ্রিম স্বস্তি তৃণমূল নেতাদের, এবার মামলা গড়াল সুপ্রিম কোর্টে 

সুপ্রিম স্বস্তি তৃণমূল নেতাদের, এবার মামলা গড়াল সুপ্রিম কোর্টে 
সুপ্রিম স্বস্তি তৃণমূল নেতাদের, এবার মামলা গড়াল সুপ্রিম কোর্টে

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এই মামলায় স্থগিতাদেশ জারি করেন। অর্থাৎ যতদিন অবধি সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ তুলে না নেওয়া হয়, ততদিন অবধি এই মামলায় শুনানি হবে না। এই মামলায় কী হতে চলেছে? তা নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর