Suprakash-Suvendu: জালিয়াতি করে পাশ শুভেন্দু! সার্টিফিকেট দেখান, চ্যালেঞ্জ ছুঁড়লেন সুপ্রকাশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি বিতর্কে রাজনীতির জল এখনও ঘোলা হয়ে চলেছে। আখিল গিরির মন্তব্যকে যেমন প্রশয় দেয়নি শাসকদল তেমনই বিরোধীরাও লাগাতার আক্রমন জারি রেখেছেন। সেই বিতর্ককে আরও উসকে দিয়েছলেন বিরোধী দলনেতা শুভেন্দু। অখিল গিরির পুত্র সুপ্রকাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি। আর এবার এর পাল্টা দিলেন মন্ত্রীপুত্র সুপ্রকাশ। দেখালেন আইনের লাল চোখ। বললেন,  জালিয়াতি করে পাশ শুভেন্দু।

আরও পড়ুনঃমদনকে গ্যাংস্টার বলে কটাক্ষ দিলীপের, পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু বাকযুদ্ধ  

তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন । তিনি বিরোধী দলনেতা শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত, রামনগরে প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘দেখতে পাচ্ছেন নাকি অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্র্যাজুয়েট নয়। অথচ কাঁথি কলেজের সভাপতি।’

জালিয়াতি করে পাশ শুভেন্দু, সাহস থাকলে সার্টিফিকেট দেখান, চ্যালেঞ্জ ছুঁড়লেন সুপ্রকাশ
জালিয়াতি করে পাশ শুভেন্দু, সাহস থাকলে সার্টিফিকেট দেখান, চ্যালেঞ্জ ছুঁড়লেন সুপ্রকাশ

সেই অপমানের বদলা নিতে এবার চড়াও হলেন মন্ত্রীপুত্র সুপ্রকাশ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা জাল করার অভিযোগ করেন। তিনি বিরোধী দলনেতার উদ্দেশ্যে বলেন, ‘একজন ওপেন ইউনিভার্সিটি পাস করা ছেলে, যার কোনও শিক্ষাদীক্ষা নেই, অপরকে দোষ দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি শুভেন্দু ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়ে জালিয়াতি পর্যন্ত করেছেন। ২০০৭ সালে শুভেন্দু অধিকারীর হয়ে অন্য একজন পশ্চিম মেদিনীপুরে বেলদাতে পরীক্ষা দিতে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব আমি।’

জালিয়াতি করে পাশ শুভেন্দু, সাহস থাকলে সার্টিফিকেট দেখান, চ্যালেঞ্জ ছুঁড়লেন সুপ্রকাশ

suprakash 234

এদিন সুপ্রকাশ বলেন,”আমি যে কলেজে পড়েছি, শুভেন্দু অধিকারী হয়তো তার নামটাই জানেন না। কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করে পোস্ট গ্রাজুয়েটে ম্যানেজমেন্ট করেছি। শুভেন্দুবাবু জানবেন কী করে? শিক্ষার ক্ষেত্রে জালিয়াতি করেছেন! আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম। শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত। শিক্ষাদিক্ষা ওনার মধ্যে নেই। সেই ছোটবেলা থেকেই তোলাবাজিতে যুক্ত’। এরপরই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘সাহস থাকলে সার্টিফিকেট দেখান। জনসমক্ষে প্রমাণ দিন’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত