নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার ত্রিপুরায় জনসভা থেকে একযোগে সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ২৮ টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও আগামী দিনে তাঁরাই বিকল্প। ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতাকে বলতে শোনা যায়, আপনারা বাম অপশাসন দেখেছেন, বিজেপি দেখেছেন, কংগ্রেসের সরকারও দেখেছেন। একবার তৃণমূলকে সমর্থন করুন।
আরও পড়ুনঃ ভারত নিয়ে মিয়াঁদাদের মন্তব্যের পাল্টা দিলেন প্রসাদ, তোলপাড় ক্রিকেট বিশ্ব


ডবল ইঞ্জিন সরকার নিয়ে মমতার কটাক্ষ, ডবল ইঞ্জিন তো দিল্লিও ডুবিয়ে দিয়েছে। ত্রিপুরাকে কী করে বাঁচাবে? নির্বাচন আসলে ওদের দেখা মেলে। নির্বাচন না আসলে ওরা উধাও। কি ডবল ইঞ্জিন চালাবে এখানে? ফুড সাবসিডি বন্ধ করে দিল কেন? রেশন দেওয়া বন্ধ করে দেবে? গরিব মানুষ যাতে রেশন না পায়। এমনকি ট্যাক্স স্ল্যাব নিয়েও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, আমরা বাংলায় পেরেছি, ত্রিপুরায় পারব। আর যদি প্রত্যাশা পূরণ করতে না পারি তাহলে ফিরিয়ে দেবেন। তৃণমূল নেত্রীর সংযোজন, যদি একটু পাই, হাজার গুণ ফেরত দেব। আমরা ভোটের আগে যতটা বলি, ভোটের পর তার থেকেও বেশি করে করি। কংগ্রেস বা সিপিএম নয়। বিজেপির বিকল্প শুধু তৃণমূলই। সিপিএম ২৫ বছরে ত্রিপুরাকে শেষ করে ফেলেছে। আর কংগ্রেস ত্রিপুরায় সিপিএমের বি টিম হিসাবে কাজ করছেন। মমতার অভিযোগ, কংগ্রেসে দলবদলু ভর্তি। ক্ষমতায় থাকার জন্য দলবদল করেন।
তৃণমূল সুপ্রিমো আরও বলেন, আদার ব্যাপারীরা আজকে দেশ কন্ট্রোল করছে! চারদিন আগেই তো সরকার পড়ে যাচ্ছিল। এখন টিমটিম করে জ্বলছে। যেদিন এলআইসি টিমটিম করে নিভে যাবে, স্টেট ব্যাঙ্কে যে টাকা রেখেছেন তা যখন ডুবে যাবে, তখন কি টাকা ফেরত পাবেন? তিনি আরও বলেন, বলেছিল নোটবন্দি করে কালো টাকা ফেরত আনবে? এনেছে? ওই টাকা ওদের পার্টিতে ঢুকে গেছে।


একবার তৃণমূলকে সমর্থন করুন, আবেদন মমতার

এদিন ত্রিপুরায় ৫ কিলোমিটার রোড শো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জনসভা থেকে বাংলার সরকারের একাধিক জনকল্যাণ মূলক কর্মসূচির খতিয়ানও তুলে ধরেন। সেখানে ভোটের আগে যা বলেছি, করে দেখিয়েছি। বাংলায় সরকার মানুষের দুয়ারে এসে ক্যাম্প করছে। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব দূর হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।







