কুশল দাসগুপ্ত, ডুয়ার্সঃ মমতা কে সমর্থন করুন, উৎখাত করুন বিজেপি-কে! ভিড়ে ঠাসা জনসভায় এভাবেই হুঙ্কার দিলেন বিমল গুরুং। আজ ডুয়ার্সে একটি জনসভায় বক্তব্যে বিমল গুরুং জানান বিজেপি বাংলাকে দুভাগ করতে চাইছে। তিনি বলেন বিজেপি এখন দু-মুখো রাজনীতি করে চলেছে। এতদিন আশা দিয়েও তারা কথা রাখে নি। পাহাড়ের মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। এতদিন যারা এক কথা বলেছিলো এখন তারাই উলটো সুরে গান গাইছে।
আরও পড়ুনঃ দিদির সব কিছু ঢপ, শুভেন্দু-ই পরবর্তী মুখ্যমন্ত্রী! মন্তব্য করে বহিষ্কৃত কনিষ্ক।


গুরুং স্পষ্ট ভাষায় ঘোষণা করেন আগামী দিনগুলোতে তারা তৃণমূলের সাথেই থাকতে চান। এখন তাদের একমাত্র লক্ষ্য পাহাড় থেকে সমূলে বিজেপিকে উৎখাত করে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের হাতে সর্বময় ক্ষমতা তুলে দেওয়া। কারন হিসেবে বিমল বলেন যতদিন বিজেপি থাকবে পাহাড়বাসী শান্তিতে থাকতে পারবে না। তাই আগামী নির্বাচনগুলিতে গুরুং ডুয়ার্সের মানুষদের তৃণমূলের সাথে থাকবার আহ্বান জানান।
উল্লেখ্য, পাহাড়ে বিমল গুরুং আসার পর থেকেই যেমন গুরুঙ্গ সমর্থকদের উৎসাহ বেড়ে গেছে তেমনি সমস্যা বেড়েছে বিরোধী শিবিরে। একদিকে পাহাড়ে মোর্চা সমর্থকদের শক্তি বেড়ে গেছে অন্যদিকে আবার পাহাড়ে গুরুং বিরোধীরা হতাস হয়ে পড়ছেন। মোট কথা গুরুং আসার পরে শুধু পাহাড় কেন গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন হতে চলেছে।
গুরুঙ্গ নিজে জনসভাতে তৃণমূলকে সমর্থন করায় বিরোধী বিজেপী শিবির আশঙ্কা প্রকাশ করেছে তেমনি তৃণমূলের অন্দরেও বিক্ষোভ বাড়ছে। তবে গুরুং ক্ষোভে বিনয় পন্থীরা খানিক বিদ্রোহ করলেও ফায়দা নেওয়ার মত যায়গায় নেই বিজেপি। বরং এই মুহুর্তে পাহাড়ে বিজেপি কার্যত কোন্ঠাসা হয়ে পড়েছে। নিজেদের মধ্যে সমস্যা থাকলেও বিমল এবং বিনয় দুজনের লক্ষ্যই পাহাড়কে বিজেপি-মুক্ত করা।









