আজ পাকিস্তানের মুখোমুখি সুনীলরা, আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ভারতীয় শিবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর বুধবার সাফ কাপে যাত্রা শুরু করবে ভারত। কাল কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি সুনীল ছেত্রীরা। সদ্য একটি টুর্নামেন্ট জেতায় আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ভারতীয় শিবির। সাফ কাপেও আধিপত্য বিস্তার করতে চায় ইগর স্টিমাচের দল।

আরও পড়ুন: ফরাসি ফুটবলশিল্পী মিশেল প্লাতিনির আজ জন্মদিন

পাকিস্তানের অংশ নেওয়া নিয়ে একটা সময় পর্যন্ত সন্দেহ ছিল। কিন্তু সোমবার রাতে ভিসা পেয়ে গিয়েছে পাকিস্তান দল। ২০২১ সালে শেষ সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছিলেন সুনীলরা। আট বারের চ্যাম্পিয়ন ভারতের কাছে এ বার তাই খেতাব ধরে রাখার লড়াই। যদিও এ বার অতিথি দেশ হিসাবে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কুয়েত এবং লেবানন।

5 22

এই দু’দল যথেষ্ট শক্তিশালী। আন্তর্মহাদেশীয় কাপ জিতলেও ভারতীয় দলের পারফরম্যান্সে খুশি হননি কোচ ইগর স্তিমাচ। তিনি গুরুত্ব দিচ্ছেন পাকিস্তানকেও। যদিও ফিফার ক্রমতালিকায় পাক ফুটবল দল ১৯৫ নম্বরে। তবুও ভারতীয় কোচ তাঁদের ছোট করে দেখতে নারাজ। স্তিমাচ বলেছেন, ‘‘ক্রমতালিকা নিয়ে আলোচনা করে লাভ নেই।

পাকিস্তান ০-১ ব্যবধানে হেরেছে কেনিয়ার কাছে। অথচ যেখানেই খেলা হোক, দলগত ভাবে পাকিস্তান বেশি শক্তিশালী। পাকিস্তান অনেক বেশি আগ্রাসী খেলেছে। অনেক বেশি সুযোগ তৈরি করেছে। ওদের ছ’সাত জন ফুটবলার বিদেশি অ্যাকাডেমির ফসল। তাই জিততে না পারলেও ওদের হালকা ভাবে নেওয়ার প্রশ্ন নেই।’’

4 17

ভারতের গ্রুপে রয়েছে নেপাল, কুয়েত এবং পাকিস্তান। অন্য গ্রুপে রয়েছে লেবানন, মালদ্বীপ, ভুটান এবং বাংলাদেশ। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে গোল পেয়েছেন সুনীল। সাফেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চান ভারতের অধিনায়ক। ব্যক্তিগত মাইলস্টোনের হাতছানি সুনীলের সামনে।

আজ পাকিস্তানের মুখোমুখি সুনীলরা, আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ভারতীয় শিবির

6 20

মালয়েশিয়ার মোক্তার দাহারিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর সামনে। ৮৯ গোল করে এশিয়ান ফুটবলার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ গোল সংগ্রহকারী মোক্তার। ১৩৭ ম্যাচে ৮৭ গোল ছেত্রীর। তিনটে গোল করলে মালয়েশিয়ার ফুটবলারকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে চলে আসবেন সুনীল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন