জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবের অবস্থান বদল মানেই জীবনে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। নক্ষত্র পরিবর্তন হলে তার প্রভাব আরও তীব্র হয়—কর্ম, অর্থ, সম্মান সব ক্ষেত্রেই। জ্যোতিষ গণনা অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি সূর্যদেব ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। এই নক্ষত্র গোচরের ফলেই বন্ধ দরজা খুলতে পারে পাঁচ রাশির জন্য। ভাগ্য সহায় হলে যেমন হঠাৎ আর্থিক লাভ হয়, তেমনই সমাজে মর্যাদা ও প্রভাবও বাড়ে। দেখে নিন, কারা সেই সৌভাগ্যবান পাঁচ রাশি—
মেষ রাশি
সূর্যের এই নক্ষত্র গোচর মেষ রাশির জন্য বিশেষ শুভ। ধনিষ্ঠার অধিপতি মঙ্গল, যিনি মেষেরও স্বামী—ফলে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ চোখে পড়ার মতো বাড়বে। কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে, সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্তদের পদোন্নতির সম্ভাবনা প্রবল। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগও তৈরি হচ্ছে।
সিংহ রাশি
সূর্য সিংহ রাশির অধিপতি হওয়ায় সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতকদের উপর। ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যের অবস্থান শত্রু জয় ও প্রতিযোগিতায় সাফল্য এনে দিতে পারে। ব্যবসায় বড় চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটে যেতে পারে, সমাজে সম্মান বাড়বে।
বৃশ্চিক রাশি
মঙ্গলের দ্বিতীয় রাশি বৃশ্চিকের জন্য সময়টা কার্যত স্বর্ণযুগের মতো। আটকে থাকা কাজ হঠাৎ গতি পাবে। বিনিয়োগের জন্য সময় অনুকূল। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। চাকরিজীবীদের কাঙ্ক্ষিত বদলি বা পদোন্নতির যোগ রয়েছে।
ধনু রাশি
সূর্যের এই গোচর ধনু রাশির জীবনে আর্থিক স্থিতি এনে দেবে। কথাবার্তার প্রভাব বাড়বে, ফলে জটিল সমস্যার সমাধান সহজ হবে। বিদেশযাত্রার যোগ তৈরি হচ্ছে। উচ্চশিক্ষার প্রস্তুতিতে থাকা পড়ুয়ারা সুখবর পেতে পারেন। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কুম্ভ রাশি
ধনিষ্ঠা নক্ষত্রের বিস্তার কুম্ভ রাশিতেও। ৬ ফেব্রুয়ারির পর মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেকটাই কমবে। আয়ের নতুন পথ খুলতে পারে। দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়বে এবং জীবনসঙ্গীর সহযোগিতায় কোনও বড় প্রকল্পে সাফল্য আসতে পারে।



