নজরবন্দি ব্যুরোঃ বাড়তে চলেছে গরমের ছুটি। ২৬ জুন অবধি গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের নির্দেশে নির্দেশিকা জারি করতে চলেছে শিক্ষা দফতর। অস্বস্তিকর আবহাওয়ার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ সিবিআই নয়, মেট্রো ডেয়ারি মামলায় অধীরের আবেদন খারিজ


মূলত, দোসরা মে থেকে সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হয়। বলা হয় ১৫ থেকে ২০ জুনের মধ্যে স্কুল ফের খোলা হবে। সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি আরও ১৫ দিন বাড়তে পারে। সূত্রের খবর,
রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি এবং বিগত কয়েকদিনে গরমের বিক্ষিপ্ত ঘটনায় নতুন করে ভাবনা-চিন্তা করেছে শিক্ষা দফতর। এপ্রিলের শেষে প্রচণ্ড গরম পড়ায় গরমের ছুটি ১৫ মে থেকে এগিয়ে এনে শুরু হয় ২ মে। ছুটি দেওয়া হয় টানা ৪৫ দিন।



বাড়তে চলেছে গরমের ছুটি, নির্দেশিকা জারি করতে চলেছে শিক্ষা দফতর
এখনও আদ্রতা-তাপমাত্রা বেড়ে খুব হাঁসফাঁস অবস্থা কলকাতা –সহ দক্ষিণবঙ্গে। এই অবস্থায় ফের স্কুল খুললে, ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যাওয়ার কারণেই বাড়তে চলেছে গরমের ছুটি। ২৬ জুন অবধি গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।







