দুর্নীতির তদন্তে নেমে আক্রান্ত ED, দ্রুত NIA তদন্তের দাবি জানিয়ে শাহকে চিঠি সুকান্তর

সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। শুক্রবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মহল। এবার সন্দেশখালির ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: বালু ঘনিষ্ঠ ‘শাহজাহান সাম্রাজ্যে’ আক্রান্ত ED, অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু, দাবি NIA তদন্তের

অমিত শাহকে চিঠি দেওয়ার প্রসঙ্গটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেই সঙ্গে আপলোড করেছেন চিঠির একটি প্রতিলিপিও। পাশাপাশি, তিনি লিখেছেন, “আজ সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর নৃশংস হামলায় এটা প্রমাণিত, কিভাবে তৃণমূল সরকার সারা বাংলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করছে… এর থেকে বাংলার মানুষকে নিষ্কৃতি দেওয়ার লক্ষ্যে আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়কে লিখিত আবেদন করেছি যাতে এই বিষয়ে অবিলম্বে NIA তদন্ত করা হয় যাতে বাংলার মাটিতে শান্তি ও সুরক্ষা নিশ্চিত করা যায়…” 

অন্যদিকে, সন্দেশখালিতে ইডির ওপর হামলা প্রসঙ্গে নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে ভিডিও আপলোড করে শুভেন্দু অধিকারী লিখেছেন, “বর্বরোচিত ঘটনা। বাংলার আইনশৃঙ্খলা কার্যত ধ্বংসের মুখে। তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হল ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের।” একই সঙ্গে সেই পোস্টে বিরোধী দলনেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি, পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও মেনশন করে এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েছেন।

দুর্নীতির তদন্তে নেমে আক্রান্ত ED, দ্রুত NIA তদন্তের দাবি জানিয়ে শাহকে চিঠি সুকান্তর
দুর্নীতির তদন্তে নেমে আক্রান্ত ED, দ্রুত NIA তদন্তের দাবি জানিয়ে শাহকে চিঠি সুকান্তর

শুক্রবার সকালে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। যদিও তালাবন্ধ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এরপর প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন গোয়েন্দারা। ঠিক সেই সময়ই শুরু হয় বিক্ষোভ। কয়েক জন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান শেখের অনুগামী বলে পরিচয় গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধাক্কা দেন কেন্দ্রীয় বাহিনীর জনওয়ানদেরও।

দুর্নীতির তদন্তে নেমে আক্রান্ত ED, দ্রুত NIA তদন্তের দাবি জানিয়ে শাহকে চিঠি সুকান্তর

দুর্নীতির তদন্তে নেমে আক্রান্ত ED, দ্রুত NIA তদন্তের দাবি জানিয়ে শাহকে চিঠি সুকান্তর

পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কোনও রকমে ঘটনাস্থল ছাড়েন ইডি আধিকারিকেরা। তারপরও ইট দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। অবরোধ করা হয় রাস্তা। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল নেতার অনুগামীরা। মাথা ফেটে জখম হওয়া এক আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়েছে।

দুর্নীতির তদন্তে নেমে আক্রান্ত ED, দ্রুত NIA তদন্তের দাবি জানিয়ে শাহকে চিঠি সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত