বালুরঘাটে নির্বাচনী প্রচার শুরু সুকান্তর, ‘বৃদ্ধ’ বিপ্লবকে হারাবোই! আশাবাদী বিজেপি সাংসদ

Sukanta Majumdar: বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথম সোমবার বালুরঘাটে পা রাখলেন সুকান্ত মজুমদার। স্টেশনে নামতেই তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলের কর্মী-সমর্থকেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বালুরঘাটে দুই ভূমিপুত্রের লড়াই। একদিকে, বিজেপির রাজ্য সভাপতি তথা বর্তমান সাংসদ সুকান্ত মজুমদার। আর অন্যদিকে, জেলার বর্ষীয়ান নেতা তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। সোমবার থেকেই বালুরঘাটে প্রচার শুরু করলেন সুকান্ত মজুমদার। কর্মী সমর্থকদের নিয়ে বাইক র‍্যালি করে বুড়ীমাতা মন্দিরে পুজো দিয়ে আত্রেয়ী পাড়ে লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন রাজ্য গেরুয়া চিফ।

আরও পড়ুন: ব্রিগেড ভরানোয় এখনও CPIM টেক্কা দিতে পারে TMC-কে, ছবি অন্তত তাই বলছে, বলছেন বাম সমর্থকেরাও!

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথম সোমবার বালুরঘাটে পা রাখলেন সুকান্ত মজুমদার। স্টেশনে নামতেই তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলের কর্মী-সমর্থকেরা। অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ বালুরঘাটের স্থানীয় গেরুয়া নেতারা।

বালুরঘাটে নির্বাচনী প্রচার শুরু সুকান্তর, 'বৃদ্ধ' বিপ্লবকে হারাবোই! আশাবাদী বিজেপি সাংসদ
বালুরঘাটে নির্বাচনী প্রচার শুরু সুকান্তর, ‘বৃদ্ধ’ বিপ্লবকে হারাবোই! আশাবাদী বিজেপি সাংসদ

রবিবারের জনগর্জন সভা থেকে ৪২ জন প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। আর সেখানে দেখা গিয়েছে, বালুরঘাট থেকে বিপ্লব মিত্রকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির। প্রথমে, প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম চাউর হলেও তাঁকে মালদহ দক্ষিণে টিকিট দেওয়া হয়েছে। বিপ্লব মিত্র বা মিত্র পরিবার বালুরঘাটের রাজনীতিতে যথেষ্ট ভূমিকা রাখেন। তাহলে কী কঠিন লড়াই হতে চলছে সুকান্তর জন্য?

বালুরঘাটে নির্বাচনী প্রচার শুরু সুকান্তর, 'বৃদ্ধ' বিপ্লবকে হারাবোই! আশাবাদী বিজেপি সাংসদ

বালুরঘাটে নির্বাচনী প্রচার শুরু সুকান্তর, ‘বৃদ্ধ’ বিপ্লবকে হারাবোই! আশাবাদী বিজেপি সাংসদ

এদিন বালুরঘাট স্টেশনে নেমেই বিপ্লব মিত্র-র বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “দক্ষিণ দিনাজপুরে একমাত্র মন্ত্রী ছিলেন বিপ্লব মিত্র। লোকসভার নির্বাচনে লড়তে হলে তাঁকে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করে লড়তে হবে। আমি বয়সের কারণে ওনাকে সম্মান করি। তবে আমার কাছ থেকে হেরে আবার মন্ত্রিত্ব নিতে হবে বিপ্লববাবুকে। বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনও মানে হয়নি তৃণমূল কংগ্রেসের। এর আগে বালুরঘাটের কোনও সাংসদ রেলের এত উন্নয়ন করে দেখালে ভোটেই লড়ব না। ইস্তফা দিয়ে দেব। ওয়াক ওভার দিয়ে দেব।”

বালুরঘাটে নির্বাচনী প্রচার শুরু সুকান্তর, 'বৃদ্ধ' বিপ্লবকে হারাবোই! আশাবাদী বিজেপি সাংসদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত