নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে টালবাহানা চলছে। ছাত্রমৃত্যুর ঘটনা ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও ক্যাম্পাসে বসেনি সিসিটিভি। আর এবার এই প্রসঙ্গেই তৃণমূল সিপিএম আঁতাতের অভিযোগ আনলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: বামপন্থী নকশালদের গুন্ডামি! যাদবপুর নিয়ে বিস্ফোরক অতীতে ‘বাধাপ্রাপ্ত’ বাবুল


সুকান্ত মজুমদার বলেছেন, “কেন্দ্র সরকার চার দিনে ক্যামেরা পৌঁছে দিয়েছে। এখন রাজ্য সরকার কতদিনে ক্যামেরা পৌঁছায় সেটাই দেখার। এখন যিনি ভাইস-চ্যান্সেলর হয়েছেন তাঁকে তো রাজ্য সরকার মানছে না যেহেতু রাজ্যপাল নিয়োগ করেছেন। ওনারা চায় ওনাদের পকেটের লোকেরা ভাইস-চ্যান্সেলর হবে। কারণ, তাঁদের পকেটের লোক হলে সিসিটিভি বসাবে না। তৃণমূল আর সিপিএমের নিজেদের মধ্যে বোঝাপড়া রয়েছে। দুইপক্ষ দুইপক্ষের পিঠ চাপড়ে শাবাশ বলে!”
![]()
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে তোলপাড় রাজ্য-রাজ্যনীতি। একাধিক প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসি-র নিয়ম অনুযায়ী ক্যাম্পাসে সিসিটিভি বসানোর দাবি উঠলেও তা নিয়ে যেন ধোঁয়াশা রয়েই যাচ্ছে।



যাদবপুরে তৃণমূল সিপিএম আঁতাত রয়েছে, বিস্ফোরক অভিযোগ সুকান্তর
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের কয়েকটি জায়গাকে ‘স্ট্র্যাটেজিক পয়েন্ট’ হিসেবে নির্বাচিত করা হয়েছে অর্থাৎ যেখানে মানুষের আনাগোনা বেশি, সেই সব জায়গাতেই ক্যামেরা বসানো হবে। শুক্রবার রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ওয়ার্ক অর্ডারে সই করলেও কবের মধ্যে কাজ সম্পন্ন হবে তা নিশ্চিতভাবে বলতে পারেননি। আর এই সিসিটিভি বসানো নিয়েই এবার বাম-তৃণমূল আঁতাতের অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার।









