KMC Election 2021: রাজনীতির কিছুই বোঝেন না, অভিষেককে কটাক্ষ সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৯ তারিখ কলকাতা পুরভোটের ১৪৪ টি ওয়ার্ডে রয়েছে নির্বাচন। শুক্রবার শেষ মুহুর্তের প্রচারে নেমেছে সমস্ত পক্ষ। ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি বলেন, রাজনীতির কিছুই বোঝেন না। ক্ষমতায় না থাকলে বুথ সভাপতি হওয়ার ক্ষমতা নেই অভিষেকের।

আরও পড়ুনঃ Sourav Ganguly: বিদেশি ছেলের সঙ্গে প্রেম করছেন সানা! কি বললেন সৌরভ?

শুক্রবার প্রচারের শেষ দিন। এদিন ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বলেন, এখানে আমাদের টক্কর দেওয়ার কেউ নেই। প্রার্থী বিজয় ওঝাই ওই ওয়ার্ডে জিতবেন। কেউ ধারেকাছে নেই।

তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে রাজনীতি করা অভ্যাস। প্যারাশুট নিয়ে নামছেন। রাজনীতির কিছুই বোঝেন না। ক্ষমতায় আছেন বলে অনেক বড় বড় কথা বলছেন। যেদিন ক্ষমতায় থাকবেন না বুথ সভাপতি হওয়ার ক্ষমতা নেই”। যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিজেপির তরফে এই বক্তব্য নতুন কিছু নয়। এর আগে একই বক্তব্য বলতে শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

এদিন প্রচারে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “সামনে পুরসভা ভোটে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে একজন কাউন্সিলরও জিতবে না। প্রত্যেকে অসাধু। প্রত্যেকে কোটি টাকার মালিক। ২০১১ এর পর পুকুর বুজিয়ে কাটমানি তুলে সকলেই কোটিপতি হয়েছে”।

রাজনীতির কিছুই বোঝেন না, শেষ মুহুর্তের প্রচারে সুর চড়াল বিজেপি 

রাজনীতির কিছুই বোঝেন না, শেষ মুহুর্তের প্রচারে সুর চড়াল বিজেপি 
রাজনীতির কিছুই বোঝেন না, শেষ মুহুর্তের প্রচারে সুর চড়াল বিজেপি 

কারণ, শেষ মুহুর্তের প্রচারে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এখন কোনও বিরোধী দল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে উন্নয়নের পথে দেখিয়েছেন। সেই পথেই সকলকে জোর দিতে হবে। ভোটের পর কাজের দিকে নজর দিতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন