Sukanta Majumder: বাছাই করা আলু নেওয়া হোক, তৃণমূল বিধায়কদের যোগদান প্রসঙ্গে মন্তব্য সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক থেকে মিঠুন চক্রবর্তী ব্রেকিং নিউজ ছিল তৃণমূলের ৩৮ জন বিধায়ক যোগাযোগ রাখছেন। মিঠুন চক্রবর্তীর এই দাবি একেবারেই উড়িয়ে দিচ্ছে রাজনৈতিক মহল। কারণ, রাজ্যে সরকার বদলের কথা বারবার উস্কে দিচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই জল্পনায় তাপ বাড়ালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ বাড়িতে তুলুন জাতীয় পতাকা, ‘মন কি বাতে’ ফের দেশবাসীর প্রতি আর্জি প্রধানমন্ত্রীর

তাঁর দাবি, বিজেপি আর ভাঙবে না। তবে তৃণমূলের অবস্থাও ভালো নয়। তৃণমূল থেকে বাছাই করা নেতাদের নেওয়া হবে। পচা আলু নয়, বাছাই করা আলু নেওয়া হোক। জানিয়েছেন তিনি। তবে সুকান্ত মজুমদার আরও একটি আভাসস দিয়েছেন মোহন ভগবত এবং বিরোধী দলনেতার সাক্ষাত প্রসঙ্গে। আগামী দিনে বাংলায় বিরাট অপারেশনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাছাই করা আলু নেওয়া হোক, চায় বিজেপি 
বাছাই করা আলু নেওয়া হোক, চায় বিজেপি 

দিন কয়েক আগে বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, আমি আপনাদের একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। তৃণমূলের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তার মধ্যে ২১ জন সরাসরি যোগাযোগ রাখছেন আমার সঙ্গে। মুম্বইতে যখন ছিলাম, একদিন সকালে উঠে শুনি বিজেপি শিবসেনার সরকার তৈরি হবে। মহারাষ্ট্রে হতে পারলে এখানে হতে পারে না কেন?

বাছাই করা আলু নেওয়া হোক, চায় বিজেপি 

বাছাই করা আলু নেওয়া হোক, চায় বিজেপি 
বাছাই করা আলু নেওয়া হোক, চায় বিজেপি 

আসলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গ্রেফতার এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনাকে হাতিয়ার করে সুর চড়াতে চায় বিজেপি। আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রচারের হাতিয়ার হতে পারে বিষয়টি। শোনা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই নীচু তলার কর্মীদের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছে, সেটাকে কাজে লাগাতে চায় গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন