ভোট আবহে ‘লড়াই’ ভুলে সৌজন্য, অসুস্থ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন সুকান্ত মজুমদার

সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যে ৭-৭.৩০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। নিজের বাড়িতেই হাঁটতে গিয়ে পিছলে পড়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই (Abhishek Banerjee) দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাড়িতেই পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপালে ও নাকে চোট লেগেছে, রক্তক্ষরণ হয়েছে। দুর্ঘটনার পর দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা শুরু হয়। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কপালে ও নাকে দুটি সেলাই পড়েছে। আপাতত কয়েকদিন বিশ্রামেই থাকতে হবে তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রাজ্যের মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন।

ভোট আবহে 'লড়াই' ভুলে সৌজন্য, অসুস্থ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন সুকান্ত মজুমদার

আরও পড়ুন: সুকান্তর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় ধিক্কার মিছিল বিজেপির, বালুরঘাটে কর্মসূচি রাজ্য সভাপতির

বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহত অবস্থার ছবি শেয়ার করে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের প্রার্থনা তাঁর সঙ্গে রয়েছে, তিনি সুস্থ হয়ে উঠুন।’ একটি ভিডিও বার্তার মাধ্যমে সুকান্ত বলেছেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রীর যে ছবিগুলি সামনে আসছে, তিনি সুস্থ হয়ে উঠুন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। যত শীঘ্র সম্ভব সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন।’ এছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মমতা দিদির দ্রুত আরোগ্য কামনা করছি।’

ভোট আবহে 'লড়াই' ভুলে সৌজন্য, অসুস্থ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন সুকান্ত মজুমদার
ভোট আবহে ‘লড়াই’ ভুলে সৌজন্য, অসুস্থ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন সুকান্ত মজুমদার

সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যে ৭-৭.৩০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। নিজের বাড়িতেই হাঁটতে গিয়ে পিছলে পড়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই (Abhishek Banerjee) দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান দলের সদস্যরা। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মালা রায়, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী সহ প্রমুখ।

ভোট আবহে ‘লড়াই’ ভুলে সৌজন্য, অসুস্থ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন সুকান্ত মজুমদার

ভোট আবহে 'লড়াই' ভুলে সৌজন্য, অসুস্থ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন সুকান্ত মজুমদার

কয়েকদিনের মধ্যেই লোকসভা নির্বাচনের (Loksabha Election) নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। রাজ্যে এই মুহূর্তে পুরোদমে ভোটের উত্তাপ অনুভব করা যাচ্ছে। শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির তরজা অন্য মাত্রা নিচ্ছে। ইতিমধ্যেই দলের ঘোষিত প্রার্থীরা প্রচার শুরু করেছেন। তার মাঝেই এই দুর্ঘটনা। তবে ভোটের লড়াইয়ের বাইরে যে সৌজন্যতা স্থান পেয়েছে তা আরও একবার প্রমাণিত। ভোটযুদ্ধ সরিয়ে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করলেন সুকান্ত মজুমদার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত