‘দেব ভালো ছেলে,… অসৎ সঙ্গে নরকবাস’, ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে মন্তব্য সুকান্তর

গরু পাচার মামলায় (Cattle Smuggling case) নাম জড়িয়েছে দেবের। গত ফেব্রুয়ারি মাসেই তাঁকে দিল্লির সদর দফতরে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। দীর্ঘ ৮ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক আবহাওয়া ‘গরম’। নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই দলগুলির মধ্যে তৎপরতা বেড়েছে। রাজনীতি থেকেও সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও তৃতীয়বার ঘাটাল থেকে ভোটে লড়বেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)

'দেব ভালো ছেলে,... অসৎ সঙ্গে নরকবাস', ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে মন্তব্য সুকান্তর

আরও পড়ুন: শঙ্কর ঘোষের মাতৃ বিয়োগ, কঠিন সময়ে বিজেপি বিধায়কের পাশে সুকান্ত মজুমদার

মঙ্গলবার শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বাড়িতে যান সুকান্ত মজুমদার। মাতৃহারা বিধায়ককে সমবেদনা জানান বিজেপি রাজ্য সভাপতি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের তারকা প্রার্থী দেবকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ওকে বেশ কয়েকবার সিবিআই ডেকেছিল। দেব ভালো ছেলে, কেন ওকে ডাকছে সেটা বোঝা যাচ্ছে না। দেব ভালো ছেলে।’ নাম না করে বাংলার শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। সেটাই হচ্ছে।’

'দেব ভালো ছেলে,... অসৎ সঙ্গে নরকবাস', ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে মন্তব্য সুকান্তর
‘দেব ভালো ছেলে,… অসৎ সঙ্গে নরকবাস’, ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে মন্তব্য সুকান্তর

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই রাজনীতি থেকে সরে আসবেন বলে ঘোষণা করেন দীপক অধিকারী ওরফে দেব। এরপরই তাঁকে তলব করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নেত্রীর সঙ্গে দেখা করেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন দেব। বলেন, আমি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না!

‘দেব ভালো ছেলে,… অসৎ সঙ্গে নরকবাস’, ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে মন্তব্য সুকান্তর

'দেব ভালো ছেলে,... অসৎ সঙ্গে নরকবাস', ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে মন্তব্য সুকান্তর

গরু পাচার মামলায় (Cattle Smuggling case) নাম জড়িয়েছে দেবের। গত ফেব্রুয়ারি মাসেই তাঁকে দিল্লির সদর দফতরে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। দীর্ঘ ৮ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এনিয়ে তাঁকে আক্রমণ শানিয়েছেন খড়গপুরের বিধায়ক তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Loksabha) বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, গরু পাচারের টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন। ঘাটালে প্রচারে এসে পাল্টা দেবের কটাক্ষ, ‘আমি কাজে বিশ্বাস করি। নির্বাচনের সময় অনেকে অনেক কথা বলেন। আমি গত বছরে সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি। আমি কারও থেকে টাকা নিইনি। প্রমাণ থাকলে গিয়ে ইডি-সিবিআইকে দিয়ে দিন। আমি তো কারও ভয় দলবদল করিনি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত