খোল-করতাল বাজিয়ে বালুরঘাটে বসন্ত উৎসবে মাতলেন সুকান্ত

Sukanta Majumdar: খোল-করতাল বাজিয়ে অনুগামীদের সঙ্গে দোল উৎসবে মাতলেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ বসন্ত উৎসব। রঙে রঙে রাঙিয়ে দেবার দিন। রাজনীতির বাইরে এইদিনটাকে শুধুমাত্র উৎসব হিসাবেই পালন করার সিদ্ধান্ত নিলেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একেবারে খোল-করতাল বাজিয়ে অনুগামীদের সঙ্গে দোল উৎসবে মাতলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু।

আরও পড়ুন: বারাসাতের বিজেপি প্রার্থী আন্তর্জাতিক ড্রাগ পাচারকারী! চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের

এদিন শুরুতেই বালুরঘাট হাই স্কুল ময়দানে আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠানে অংশ নেন সুকান্ত মজুমদার। সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে সুকান্তের আগমনকে কেন্দ্র করে ছিল বাড়তি উত্তেজনা। আয়োজকদের তরফে সাদর অভ্যর্থনা জানানো হয় সাংসদকে। সকলের হাতেই আবির মাখেন সুকান্ত।

খোল-করতাল বাজিয়ে বালুরঘাটে বসন্ত উৎসবে মাতলেন সুকান্ত
খোল-করতাল বাজিয়ে বালুরঘাটে বসন্ত উৎসবে মাতলেন সুকান্ত

এরপর বালুরঘাট থেকে সোজা গঙ্গারামপুরে চলে আসেন সুকান্ত মজুমদার। সেখানে রাস্তায় খোল-করতাল, খঞ্জনি হাতে কীর্তনিয়াদের সঙ্গে সঙ্গত করতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে। একই সঙ্গে চলে জনসংযোগ। তবে, এদিনের কর্মসূচিতে দলীয় পতাকা রাখা হয়নি।

খোল-করতাল বাজিয়ে বালুরঘাটে বসন্ত উৎসবে মাতলেন সুকান্ত

খোল-করতাল বাজিয়ে বালুরঘাটে বসন্ত উৎসবে মাতলেন সুকান্ত

বালুরঘাটে ফের একবার প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার। বিপরীতে তৃণমূলের নেতা তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। এই কেন্দ্রে এবার বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। যদিও বিপ্লবকে ২ লক্ষের বেশি ভোটে হারানোর হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার

খোল-করতাল বাজিয়ে বালুরঘাটে বসন্ত উৎসবে মাতলেন সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত