SSC SCAM: রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছি কিনা পারলে প্রমাণ করুন, পাল্টা চ্যালেঞ্জ সুজন-পত্নীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে একের পর এক উঠে আসছে নেতা থেকে অভিনেতা-অভিনেত্রির নাম, উঠে আসছে চাকরি চুরির গোপন তথ্য। সেখানে নাম উঠে এসেছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সুজন চক্রবর্তীর স্ত্রী মিলির ও। তার নামে অভিযোগ উঠে এসেছিল তিনিও নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন। এবার সেই অভিযোগের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ করলেন তিনি।

আরও পড়ুনঃ যেন চন্দ্র-বিন্দু! , চাঁদ ও শুক্র গ্রহের বিরল দৃশ্যে মাতল গোটা বাংলা

1679737019 sujan mili

গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে চাকরি করতেন মিলি, এখন অবসর প্রাপ্ত। তিনি সরাসরি এবার তৃণমূল দলকে চ্যালেঞ্জ করলেন। তিনি আরও জানান তিনি বাম আমলে চাকরি পেয়েছিলেন সেখানে কোন দুর্নীতি হওয়ার সুযোগই নেই। তিনি জানান যে তার বিয়ের অনেক আগে থেকেই তিনি চাকরি করতেন তখনও তার স্বামী সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সুজন চক্রবর্তীর সাথে তার আলাপ হয়নি, এমনটাই দাবি প্রাক্তন শিক্ষিকা মিলির। শুধু মাত্র তার স্বামীকে ফাসানোর জন্যই তার নামে আঙুল তোলা হচ্ছে।

%E0%A6%98%E0%A7%81%E0%A6%B7

বলাবাহুল্য ঘটনাটির সুত্রপাত হয়, বৃহস্পতিবার প্রাক্তন শিক্ষিকার চাকরির একটি চিঠির প্রতিলিপি দেখিয়ে তৃণমূলের দল প্রশ্ন তুলেছিল, কী ভাবে সুজনের স্ত্রী গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে চাকরি পেয়েছিলেন? তবে মিলির ও সাফ উত্তর ” আমি চাকরির পরিক্ষা দিয়ে, নির্দিষ্ট সিস্টেমেই চাকরি পেয়েছি, এতে কোন অস্বচ্ছতা ছিল না।” শুধু তাই নয় তিনি আরও জানান চাকরির ইন্টারভিউ বোর্ডে যে পরিক্ষা হয়েছিল তাতে নাকি তিনি প্রথম হয়েছিলেন।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছি কিনা পারলে প্রমাণ করুন, পাল্টা জবাব মিলির

images 22 3
রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছি কিনা পারলে প্রমাণ করুন, পাল্টা জবাব মিলির

মিলির এই পাল্টা চ্যালেঞ্জ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, তদন্ত হলে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সমথনে হবে, তিনি এখনও কিছু জানান নি। তবে তার কথার সুরে তদন্ত হওয়ারই সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত