বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী যোগ দিলেন তৃণমূলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী যোগ দিলেন তৃণমূলে। এ যেন উলোট পুরাণ! একদিকে যখন বিজেপি দাবি করছে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে তৃণমূলের ওপর সেই সময় ব্যাপক ঝটকা খেল ভারতীয় জনতা পার্টি। বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-র স্ত্রী যোগ দিলেন তৃণমূলে।

আরও পড়ুনঃ আরও একবার বিতর্কে জড়াল রামদেবের সংস্থা পতঞ্জলি! অনুমতি ছাড়াই ‘‌‌করোনিল কিট’ বিক্রি ব্রিটেনে।

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ -র স্ত্রী সুজাতা-র হাতে দলীয় পতাকা তুলেদিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। বিজেপিতে সম্মান মর্যাদা নেই বললেন সুজাতা। প্রিয় নেত্রীর নেতৃত্বে কাজ করতে চাই বলে জানালে তিনি। পাশাপাশি সুজাতা বলেন, “কে বলতে পারে আগামী দিনে বিজেপি-র রাজ্য যুব মোর্চার সভাপতি তৃণমূলে যোগ দেবেন না!” সুজাতা-র বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত পাওয়া গিয়েছে তৃণমূলে ফিরতে চলেছেন সৌমিত্র।

আরও পড়ুনঃ কৃষি আইন সমর্থনকারী কৃষকদের খাবার তৈরি হয় বিজেপির দফতরে, গুরতর অভিযোগ কৃষক নেতা রাকেশ টিকৈতের

উল্লেখ্য, সুজাতা এদিন জানিয়ে দেন মূলত শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়াই মানতে পারেন নি তিনি। মনে করিয়ে দেওয়া ভাল, গত লোকসভা নির্বাচনের সময় নিজের এলাকাতে ঢুকতেই পারেন নি সৌমিত্র খাঁ। কার্যত একা লড়ে সৌমিত্র কে জিতিয়ে ছিলেন সুজাতা।

আরও পড়ুনঃ সোমবার রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, টুইটে করে জানালেন রাজ্যপাল

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, আজ সুজাতার তৃণমূলে যোগ পরিষ্কার করে দিল শুভেন্দু যোগের ফলে পদ হারাতে চলেছেন তৃনমূল থেকে বিজেপি-তে যাওয়া একাধিক নেতা নেত্রী। সুজাতার কথায় ইঙ্গিত পাওয়া গিয়েছে তৃণমূল বিজেপি-তে যাওয়া নেতা নেত্রীরা ফিরতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়ের দলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন