সোমবার রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, টুইটে করে জানালেন রাজ্যপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শনিবার সকল জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। একুশের নির্বাচনের আগে তৃণমূল শিবিরে বড়সড় ধাক্কা বলে মনে করছে বিশিষ্ট মহল। এরই মাঝে সোমবার অর্থাৎ আজ বিকেল ৪টের সময় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। এদিন নিজেই টুইট করে সে কথা সকলকে জানিয়েছেন জগদীপ ধনকর।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ‘হাই রিস্ক’ তালিকায় চিকিৎসাধীন ৬০ শতাংশ করোনা রোগী! জানালো স্বাস্থ্য দপ্তর

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়ার পরেই রাজ্যপাল জগদীপ ধনকরকে চিঠি লিখে পুলিসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে রাজ্যপালের কাছে দরবার করতে যাচ্ছে জেড প্লাস নিরাপত্তা পাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিকে আজই বিধায়ক পদে ইস্ফতা নিয়ে বিধানসভায় শুভেন্দুকে তলব করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সোমবার রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, এরপরই ১৯ ডিসেম্বর অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। ইতিমধ্যেই একুশের রণকৌশল নিয়ে গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে একদফা বৈঠকও সেরে ফেলেছেন তিনি। সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে, দ্রুতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন বিজেপি নেতা শুভেন্দু। এরই মাঝে সোমবার সকালে একটি টুইট করেন ধনকড়। সেখানেই জানান, আজ বিকেলে শুভেন্দু অধিকারী যাচ্ছেন রাজভবনে। বৈঠক করবেন তাঁরা। কী কারণে এই বৈঠক? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত